০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শালুকের স্তূপে জীবনের লড়াই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

মানিকগঞ্জের ঘিওর হাটে শালুকের স্তূপ নিয়ে বসে আছেন মালা, মায়া ও ঊর্মিলা। তিনজনেরই পদবি বিশ্বাস। প্রত্যেকের সামনে ২৫ থেকে ৩০ কেজি শালুক। সাধারণ শালুক বিক্রি করছেন কেজিপ্রতি ১০০ টাকায়। আর সুস্বাদু সিন্ধি শালুক ১৫০ টাকা কেজি। চার-পাঁচ দিন ধরে খাল-বিল, নালা ও জলাশয়ে ঘুরে সংগ্রহ করা এসব শালুক বিক্রি করে সংসারের প্রয়োজন মেটানোর চেষ্টা তাঁদের। মালা বিশ্বাস বলেন, ‘শালুক বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে সংসারের প্রয়োজন মেটাই। আমাদের জন্য এটা ব্যবসা নয়, বেঁচে থাকার চেষ্টা।’

বিভিন্ন হাটে জীবিকার সন্ধানে ঘোরেন ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী-সিধুনগরের বাসিন্দা এই তিন নারী। বুধবার ঘিওর হাটে বিক্রির পর বৃহস্পতিবার তাঁদের যেতে হয় বরংগাইল হাটে। এ ছাড়া বানিয়াজুরী ও মানিকগঞ্জ জেলা শহরের বাসস্ট্যান্ড এবং কাঁচাবাজারেও শালুক বিক্রি করেন তাঁরা। বর্ষার শেষ দিকে বানিয়াজুরী ইউনিয়নের ক্যানাল এলাকা, নালি ইউনিয়নের বিভিন্ন জলাশয় এবং পাশের দৌলতপুর উপজেলার বরুরিয়া-বড়বিলাসসহ বিভিন্ন খাল-বিল থেকে শালুক সংগ্রহ করেন তাঁরা। জলাশয়ে নেমে শালুক তোলা, বাছাই করা ও বাজারে আনার প্রতিটি ধাপে রয়েছে শারীরিক পরিশ্রম।

শালুক সংগ্রহকারী ব্যক্তিদের বেশির ভাগ আদিবাসী। সিধুনগর, গোলাপনগর-কুঠিবাড়িসহ ঘিওরের কয়েকটি এলাকায় তাঁদের বসবাস। অনেকের নিজস্ব জমি নেই। কেউ খাসজমিতে, কেউ অন্যের আশ্রয়ে থাকেন। প্রাকৃতিকভাবে জন্মানো শালুক তাঁদের কাছে মৌসুমি আয়ের বড় সুযোগ। মৌসুম ফুরালে বদলায় জীবিকা। শালুক সংগ্রহের মৌসুম চলে দুই থেকে তিন মাস। এই সময়ের আয় দিয়ে খাবার, পোশাক ও সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর চেষ্টা করেন তাঁরা। তবে সারা বছরের প্রয়োজন মেটানোর জন্য এই আয় যথেষ্ট নয়। মৌসুম শেষে কেউ কৃষিশ্রমিক, কেউবা গৃহকর্মী হিসেবে কাজ করেন। কেউ অফিস-আদালত কিংবা বাসাবাড়িতে শ্রম দেন, আবার কেউ গরু-ছাগল ও ভেড়া চরিয়ে আয় করেন।

শালুক সংগ্রহের দলে রয়েছেন ৬০ থেকে ৭০ বছর বয়সী, এমনকি তার চেয়েও বেশি বয়সের ব্যক্তিরা। বয়সের ভারে শরীর নুয়ে এলেও সংসারের প্রয়োজনে তাঁদের জলাশয়ে নামতে হয়। দীর্ঘ সময় পানিতে কাজ করায় অনেকের হাত-পা ও শরীরে চুলকানিসহ বিভিন্ন চর্মরোগ দেখা দেয়। স্থানীয় কয়েকজন সংগ্রহকারী জানান, তাঁদের পরিবারের অনেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে শাপলা-শালুক সংগ্রহ ও বিক্রি করছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তাঁদের অনেকেই সরকারি সহায়তার প্রত্যাশী। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাওয়ার নিয়ম সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় কেউ কেউ যোগ্য হয়েও সুবিধার বাইরে রয়েছেন বলে জানা যায় তাঁদের সঙ্গে কথা বলে।

মৌসুম ও বাজারভেদে দাম ওঠানামা করায় শ্রমের তুলনায় আয়ও সব সময় সমান হয় না। ঘিওর হাটে মালা, মায়া, ঊর্মিলাদের সামনে সাজানো শালুকের স্তূপে মিশে আছে জলাশয়ে কাটানো দীর্ঘ সময়, কয়েক দিনের শ্রম আর সংসারের টানাপোড়েন। এই আয় দিয়ে হয়তো পুরো বছরের অভাব ঘোচে না; তবে কয়েক মাসের জন্য জ্বলে ওঠে আশার আলো। শালুকের মৌসুম শেষ হলে তাঁদের আবার খুঁজতে হবে নতুন কাজ, নতুন আয়ের পথ। যে জলাশয় আজ তাঁদের বেঁচে থাকার অবলম্বন, কাল সেখানে হয়তো আর শালুক মিলবে না। তবু জীবনের তাগিদে তাঁরা ছুটবেন। কারণ, অভাবের কাছে হার মানলে থেমে যাবে সংসার, থেমে যাবে বেঁচে থাকার লড়াই।

পাহাড়ে বসেই স্বপ্নচূড়া গড়েছেন নেইম্রা

পাহাড়ের জীবন সহজ নয়। দুর্গম পথ, সীমিত সুযোগ আর নানা প্রতিকূলতার মধ্যেও সেখানে মানুষ স্বপ্ন দেখে, বাস্তবে রূপও দেয়। তেমনি এক গল্পের চরিত্র খাগড়াছড়ির নেইম্রা মারমা। জীবনের কঠিন সময়ে মা ও ভাইকে হারিয়ে সংসারের ভার এসে পড়ে তাঁর কাঁধে। তখন হাতে ছিল না পুঁজি, ছিল না ব্যবসার অভিজ্ঞতা। তারপরও মাত্র ১২ হাজার

অক্টোবর জুড়ে হত্যার নির্মম বলি ৪২ নারী ও কন্যা

গত ২২ অক্টোবর সকাল। শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার কুড়েমনি খালের ব্রিজের নিচ থেকে একটি নীল রঙের বড় প্লাস্টিকের ড্রাম উদ্ধার করে পুলিশ। ড্রামটি খুলে ভেতরে গলায় কাপড় প্যাঁচানো এবং ধারালো অস্ত্রের আঘাত পাওয়া এক নারীর অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।

সশস্ত্র সংঘাতে প্রতিদিন প্রাণ হারাচ্ছে প্রায় ২৫ জন নারী ও কন্যাশিশু

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সশস্ত্র সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘের নারীবিষয়ক সংস্থার (ইউএন উইমেন) সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সশস্ত্র সংঘাতে প্রতিদিন গড়ে অন্তত ২৫ জন নারী ও কন্যাশিশু প্রাণ হারাচ্ছে। জাতিসংঘ মহাসচিবের ২০২৬ সালের নারী, শান্তি ও নিরাপত

জনপ্রিয় টার্গেট

রায়ের পরপরই আদালতে হুলুস্থুল কাণ্ড! আসামিকে ঘিরে ব্যাপক উত্তেজনা, লুটিয়ে পড়ল পুলিশ

শালুকের স্তূপে জীবনের লড়াই

প্রকাশ: ০৯:১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬