০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনিবাসে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে মিনিবাসটি পার্কিং করে রাখা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে মানিকগঞ্জে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি এবং ঘিওর বাসস্ট্যান্ডের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে।

স্থানীয়দের ধারণা, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি কিংবা নাশকতার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এসব বিস্ফোরণ ও মিনিবাসে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

মানিকগঞ্জে ছয় এলাকায় ককটেল বিস্ফোরণ, ২ সন্দেহভাজন পুলিশের হেফাজতে

মানিকগঞ্জে আজ সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গীসহ ছয় এলাকায় অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

হরিরামপুরে জমির বিরোধে মারধর, প্রাণ গেল নারীর

দুই শতাংশ জমির মালিকানা নিয়ে প্রতিবেশী আইয়ুব আলীর ছেলে চঞ্চল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ময়না বেগমের বিরোধ চলছিল। আজ বিকেলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে ময়না বেগম গুরুতর আহত হন।

শিক্ষকের বাড়িতে দুর্বৃত্তদের হানা, অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মানিকগঞ্জের শিবালয়ে এক শিক্ষকের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে শিক্ষকের দুই মেয়েকে মারধরের অভিযোগও পাওয়া গেছে।

জনপ্রিয় টার্গেট

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনিবাসে আগুন

প্রকাশ: ০৯:০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬