০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জানালা দিয়ে ফোন ছিনতাই, ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামের মৃত শফিয়ার রহমানের ছেলে। তিনি দেবীগঞ্জের প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাকের ছেলে সারোয়ার হোসেন সাহেব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ঢাকায় কোচিং করছিলেন। গত দুই সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ছেলেকে নিয়ে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক।

ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলে জানালার পাশে বসে মোবাইল ব্যবহার করছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় জানালা দিয়ে মোবাইল ছিনিয়ে নেয় এক ছিনতাইকারী। মোবাইল উদ্ধার করতে আব্দুর রাজ্জাক ট্রেন থেকে নেমে ছিনতাইকারীর পিছু নেন।

এর মধ্যে ট্রেনটি স্টেশন ছেড়ে চিলাহাটির উদ্দেশে চলতে শুরু করে। ছিনতাইকারীর পিছু নিয়ে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্রায় ৩০০ গজ উত্তরে আউট সিগন্যালের কাছে আসলে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন আব্দুর রাজ্জাক। এতে তাঁর মাথা, বাঁ হাত ও বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় রেলওয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে আব্দুর রাজ্জাকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ভারত থেকে আমদানি করা ১৮ রেলকোচের ট্রায়াল রান শুরু, পঞ্চগড়ের পথে যাত্রা

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, কারখানায় আনা কোচগুলো বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ কাজে রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরাও কাজ করেছেন। রোববার পঞ্চগড় পর্যন্ত কোচগুলোর ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। পরীক্ষাম

নীলফামারীতে খাঁচাবন্দী ২২ পাখি উদ্ধার করে অবমুক্ত

বন্য প্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘বন্য প্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। পাখির স্বাভাবিক আবাসস্থল প্রকৃতি, খাঁচা নয়। বন্য পাখি ধরা, খাঁচায় বন্দী করে রাখা কিংবা কেনাবেচা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। আমরা খবর পেয়েছিলাম, ঢেলাপীর হাটে দেশি পাখি কেনাবেচা হচ্ছে। শুক্রবার সরেজমিন অভিযান চাল

কীটনাশক চুরি: সৈয়দপুরের ওসিসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

নীলফামারীর সৈয়দপুরে সিলমোহরকৃত গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত কীটনাশক চুরির ঘটনা ধামাচাপা দেওয়ার অপরাধে সাতজনের বিরুদ্ধে নীলফামারীর স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি।

জনপ্রিয় টার্গেট

ক্যানসার আক্রান্ত বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ

জানালা দিয়ে ফোন ছিনতাই, ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

প্রকাশ: ০২:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬