১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে চোর সন্দেহে যুবককে গণপিটুনি, ১০ দিন পর হাসপাতালে মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তাঁর ভাগনে অমিত হাসানসহ কয়েকজন ফারুককে বাসা থেকে ডেকে ললাটি জনতা বাজারে নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে তাঁকে আটকে রেখে মারধর করা হয়।

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। ঢাকায় ময়নাতদন্ত শেষে গতকাল রোববার রাতে মরদেহ ললাটিতে নেওয়া হয়।

এ ঘটনায় ফারুকের মা ওহেদা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। পুলিশ ইতিমধ্যে এ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

নিহতের মা ওহেদা বেগম বলেন, তাঁর ছেলেকে বাজারের মধ্যে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আইন হাতে তুলে নিয়ে যারা তাঁকে মারধর করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

নারায়ণগঞ্জ এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন বিএনপির সাবেক এমপির মেয়ে

নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের সিদ্ধান্তে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের ওপরের অংশ থেকে কংক্রিটের দুটি খণ্ড চলন্ত ইজিবাইকের ওপর পড়ে চালক আহত হয়েছেন। প্রকল্প পরিচালক ঘটনাটিকে নির্মাণশ্রমিকদের ফেলে যাওয়া কংক্রিটের ব্লক পড়ে যাওয়ার ঘটনা বলে দাবি করেছেন।

মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে হাইকমিশনে আবেদন আইনি সংস্থার: রয়টার্স

সোনারগাঁয়ে চোর সন্দেহে যুবককে গণপিটুনি, ১০ দিন পর হাসপাতালে মৃত্যু

প্রকাশ: ১১:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬