০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জান্তার দেওয়া পরিচয়পত্রে আপত্তি ২০ লাখ শ্রমিকের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে

ইরাবতীর খবরে জানা যায়, মিয়ানমারের প্রায় ৪০ লাখ শ্রমিক থাইল্যান্ডে কাজ করেন। এই দফায় তাঁদের অন্তত ৬ লাখ শ্রমিকের জান্তা সরকারের দেওয়া ‘সার্টিফিকেট অব আইডেনটিটি’ বা সিআই নেওয়ার কথা। গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে পাঁচটি কেন্দ্রে এ প্রক্রিয়া শুরু হলেও আবেদনকারীর সংখ্যা খুবই কম। কারণ, পরিচয়পত্র পেতে শ্রমিকদের বেতনের ২৫ শতাংশ জান্তা-নিয়ন্ত্রিত সরকারি ব্যবস্থার মাধ্যমে দেশে পাঠানোর প্রমাণ এবং বার্ষিক আয়ের ২ শতাংশ কর দেওয়ার শর্ত পূরণ করতে হচ্ছে।

শ্রমিকদের আশঙ্কা, জান্তার যুদ্ধের অর্থায়নের জ্বালানি হবে তাঁদের উপার্জন। পাশাপাশি, পরিচয়পত্র গ্রহণের মাধ্যমে সামরিক সরকারকে বৈধতা দেওয়া হবে। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ও ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি সেনাবাহিনীতে জোরপূর্বক নিয়োগের ঝুঁকিও রয়েছে।

মিয়ানমারের অভিবাসীদের প্রতিনিধি সমন্বয় কমিটি জান্তার পরিচয়পত্র ছাড়াই থাইল্যান্ডে বৈধভাবে বসবাস ও কাজের সুযোগ চেয়েছে। জরিপের ফল এনইউজির শ্রম বিভাগে পাঠানো হবে, যাতে তারা বিকল্প পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেয়। থাই সরকারের কাছেও শ্রমিকদের আবেদন পৌঁছে দেওয়া হবে।

এদিকে থাইল্যান্ডের বিরোধী আইনপ্রণেতা ও শ্রম অধিকারকর্মীরা পরিচয়পত্র কেন্দ্রগুলো পর্যালোচনা বা বন্ধের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, নেপিডোর হাতে অভিবাসী নিবন্ধনের নিয়ন্ত্রণ থাকলে থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশটির শ্রমমন্ত্রীও বাধ্যতামূলক অর্থ পাঠানোর নীতির বিরোধিতা করে বলেছেন, বিষয়টি শ্রমিকদের অধিকারের পরিপন্থী।

সেনাদের ক্যাটওয়াক প্রশিক্ষণ নিয়ে সমালোচনার মুখে দক্ষিণ কোরিয়ার বাহিনী

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একটি অভিজাত বিশেষ বাহিনীর সদস্যদের মডেলদের মতো হাঁটা ও পোজ দেওয়ার প্রশিক্ষণ দেওয়া নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচনার মুখে সেনাবাহিনীও স্বীকার করেছে, এই ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্ট ইউনিটের বৈশিষ্ট্য ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগে তিন শীর্ষ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং মন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগে দেশটির তিন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফও। গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের…

ক্রিপ্টো চুরিতে জড়িত থাকার অভিযোগ হাস্যকর, যুক্তরাষ্ট্রের ‘অশুভ চেষ্টা’: উত্তর কোরিয়া

ক্রিপ্টোকারেন্সির ইতিহাসের সবচেয়ে বড় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। অভিযোগগুলো ‘হাস্যকর কথাবার্তা’ বলেও অভিহিত করেছে দেশটি। মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন এবং দেশটির শীর্ষ কর্মকর্তা কিম ইয়ো জং বলেন, পিয়ংইয়ংয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যুক্তরাষ্ট্রের…

জনপ্রিয় টার্গেট

জান্তার দেওয়া পরিচয়পত্রে আপত্তি ২০ লাখ শ্রমিকের

প্রকাশ: ০২:৩০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬