০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

রোববার (৮ নভেম্বর) এক বক্তব্যে কাৎজ অভিযোগ করেন, গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের দুই দফা হামলার পরও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা পুনরায় শুরু করেছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

কাৎজ বলেন, ‘ইরানে আমাদের অভিযান এখনো শেষ হয়নি। দেশটি পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা নতুন করে শুরু করার চেষ্টা করছে। পাশাপাশি এমন কিছু গুরুতর কর্মকাণ্ড চালাচ্ছে, যা ইসরায়েলের জন্য প্রকৃত হুমকি।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি দিয়ে আসছেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন তিনি পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ শুক্রবার জানিয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে একটি অভিযান চালানোর চেষ্টা করেছিলেন নেতানিয়াহু ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে বিষয়টি জানতে পেরে যুক্তরাষ্ট্র সেই উদ্যোগ থামিয়ে দেয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা, লেবাননসহ একাধিক ফ্রন্টে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির ভূখণ্ডের একাংশও দখলে নিয়েছে ইসরায়েল।

কাৎজ বলেন—গাজা, লেবানন ও সিরিয়ায় প্রতিষ্ঠিত নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে না। হিজবুল্লাহ ইরানের সঙ্গে মিলে ইসরায়েলে হামলা চালালে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

উল্লেখ্য, ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট ক্ষতির মুখে পড়েছে। তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। আইজেনকট সতর্ক করে বলেছেন, নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থে ইসরায়েলি সেনাবাহিনীকে যুদ্ধে জড়ানো উচিত নয়।

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জন নিহত, দাবি হুতিদের

সৌদি আরবের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ হুতি। তবে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

রিয়াদের আরামকোতে আঘাত হানল হুতিদের ক্ষেপণাস্ত্র

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে আঘাত হেনেছে হুতিদের ক্ষেপণাস্ত্র। এতে ভবনটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

বেলুচিস্তানের বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে প্রাণঘাতী সশস্ত্র হামলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহত করার অভিযোগে বেলুচিস্তানের এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির বিচার বিভাগ।

জনপ্রিয় টার্গেট

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ

প্রকাশ: ০৯:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬