০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধান গবেষণা ইনস্টিটিউট: গবেষণার পুকুর লিজ, মাছের টাকা নেতাদের পকেটে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

• মাছ বিক্রির টাকায় ক্লাব পরিচালিত হয় বলে দাবি শ্রমিকনেতার

• ২০০৯ সালে মাছ বিক্রির ঘটনায় চাকরিচ্যুত হন ১০ শ্রমিক

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গবেষণাকাজে ব্যবহৃত পুকুরটি নিয়ম ভেঙে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে চাষ করা মাছ শ্রমিকনেতারা বিক্রি করে দিয়েছেন বলেও জানা গেছে। জনপ্রতি ১০ হাজার টাকার টিকিটের মাধ্যমে এসব মাছ বিক্রি করা হয়েছে। তবে এই টাকা জমা হয়নি ব্রির তহবিলে।

ব্রি সূত্রে জানা গেছে, নির্দেশনা উপেক্ষা করে পুকুরটি প্রায় দুই লাখ টাকায় লিজ দেওয়া হয়েছে। গত ৩১ অক্টোবর সরকারি ছুটির দিনে জনপ্রতি ১০ হাজার টাকায় টিকিট বিক্রির মাধ্যমে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে গবেষণা সংস্থাটির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছেন, পুকুর লিজ ও মাছ ধরার টিকিট বিক্রির ঘটনার সঙ্গে ব্রির শ্রমিক নেতা মো. আলমগীর হোসেন এবং এআরডি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল জড়িত রয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রমিকনেতা মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই পুকুরের মাছ বিক্রির টাকায় আমাদের ক্লাব পরিচালনা করি।’ নিজেদের অর্থ খরচ করে পুকুরে মাছ চাষ করেছেন বলেও দাবি করেন তিনি।

একটি পক্ষ ষড়যন্ত্র করে তাঁদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি আলমগীরের।

ব্রির পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা জানান, চলতি বছরের মে মাস থেকে সংস্থাটিতে মহাপরিচালক নিয়োগের ইস্যু ধরে অস্থিরতা শুরু হয়। পরে ১৫ জুলাই মো. রফিকুল ইসলাম ব্রির মহাপরিচালক নিযুক্ত হলেও অস্থিরতা কাটেনি; বরং সংস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অস্থিরতা বেড়েছে। কিছু ব্যক্তি নিয়ম ভেঙে নিজেদের খেয়ালখুশিমতো অপকর্ম করছেন। এ সময় একাধিক কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। অনিয়মের ঘটনাগুলো বর্তমান মহাপরিচালকের প্রশ্রয়ে ঘটছে বলেও অভিযোগ রয়েছে।

ব্রির মহাপরিচালক আরও বলেন, বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন। দেশে ফিরে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা

রাজধানীর ডেমরার দক্ষিণ হাজিনগর এলাকার একটি বাসা থেকে জোসনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁর স্বামী। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

৭ নভেম্বর ও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে বিএনপির দ্বিচারিতা আছে: হাসনাত

৭ নভেম্বরের ঘটনাকে বিএনপি বিপ্লব হিসেবে বর্ণনা করে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই দিন সৈনিকদের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সমর্থনে জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে মুক্ত করা হয়েছিল। এতে আপত্তির জায়গা নেই। কিন্তু ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সৈনিকদেরও অংশগ্রহণ ছিল।

জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী: সাখাওয়াত হোসেন

জাসদের বয়ান হচ্ছে, তারাই জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল। কিন্তু এই বয়ান সঠিক নয়। জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। এ কাজে নেতৃত্বে ছিলেন তৎকালীন কর্নেল মহিউদ্দীন। ফোর বেঙ্গলও তাঁকে উদ্ধারের চেষ্টা করেছিল। ৭ নভেম্বর ভোর ৬টার দিকে তিনি টু ফিল্ডে গিয়ে দেখেন…

জনপ্রিয় টার্গেট

ধান গবেষণা ইনস্টিটিউট: গবেষণার পুকুর লিজ, মাছের টাকা নেতাদের পকেটে

প্রকাশ: ০৪:৪০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬