০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাবল সেঞ্চুরিতে সবার ওপরে হৃদয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

ডাবল সেঞ্চুরির পর এবার টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক বনে গেলেন হৃদয়। এত দিন রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানে অপরাজিত ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটার। তাঁকে ছাড়িয়ে আড়াইশর পথে হাঁটছেন হৃদয়।

চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন হৃদয়। মুশফিক ছাড়াও বাকি দুজন হলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সবচেয়ে বেশি তিনটি ডাবল সেঞ্চুরি মুশফিকের নামের পাশে। সাকিব ও তামিম করেছেন একবার করে।

ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান হৃদয়। সেটাকে ডাবলেও রূপ দিলেন তিনি। এর আগে আর কোনো বাংলাদেশি ব্যাটার এমন কীর্তি গড়তে পারেননি।

সেঞ্চুরির পর হৃদয়ের ১৫০

সেঞ্চুরির পর হৃদয়ের ১৫০

দলের ক্রান্তিকালে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তাওহীদ হৃদয়। সেই ইনিংসটাকে আরও বড় করলেন তিনি। দেড়শ রান পূর্ণ করলেন এই ব্যাটার।

জনপ্রিয় টার্গেট

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

ডাবল সেঞ্চুরিতে সবার ওপরে হৃদয়

প্রকাশ: ০৪:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬