০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‍্যালিপূর্ব সমাবেশে এ কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান আরও বলেন, ‘শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরেও ষড়যন্ত্র হচ্ছে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র দেশের ভেতরেই হোক আর দেশের বাইরেই হোক, আমরা এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব।’

তারেক রহমান বলেন, ‘যে দেশের মানুষ ৭১, ৭৫, ৯০, ২৪ ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।’

সভাপতির ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন যা করছে বিরোধী দল, তা গঠনমূলক কর্মসূচি নয়।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী সবাইকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানান।

শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেন দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা যায় নেতা-কর্মীদের। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য এই শোভাযাত্রা রাজধানীর নির্ধারিত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

২০২৪ সালে ৭ নভেম্বরের সেই পরাজিত অপশক্তির পরাজয় ঘটেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এদিনে দেশপ্রেমিক সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিয়েছিল। দেশের ইতিহাসে ঐতিহাসিক ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র কোরআন খতম শেষে মাহফিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।

জনপ্রিয় টার্গেট

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

প্রকাশ: ০৪:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬