০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন ফুটবলারের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

শুক্রবার রাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল কমিটি মলিনার শাস্তি কমানোর আবেদন গ্রহণ করেছে। পারেদেসকে নিয়ে কোনো খুশির খবর দিতে পারেনি এএফএ। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্পেনের শিরোপা উদ্‌যাপনের সময় রদ্রিকে ঘুষি মারেন মলিনা। এ ঘটনায় তাঁকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করেছিল ফিফা। আপিলের পর তাঁর নিষেধাজ্ঞা কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। তবে ৬০ হাজার ডলারের জরিমানা বহাল রয়েছে।

মারামারির সময় এরিক গার্সিয়াকে ধাক্কা ও আঘাত করেন পারেদেস। একই সময় গাভির সঙ্গেও সংঘর্ষে জড়ান এই আর্জেন্টাইন। এসব ঘটনায় পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফার আপিল কমিটি।

এ ছাড়া বৈষম্যমূলক স্লোগানের ঘটনায় ফিফার শৃঙ্খলা কমিটির দেওয়া ৩ লাখ ২১ হাজার ডলারের জরিমানাও বহাল রয়েছে।

এএফএ জানিয়েছে, পারেদেসের শাস্তি এবং বর্ণবাদী স্লোগানের জরিমানার বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে আপিল করবে তারা। এ জন্য প্রথমে ফিফার সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা চাইবে সংস্থাটি। এএফএর মতে, আপিলের পক্ষে তাদের কাছে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে।

আগের ফিফা আন্তর্জাতিক বিরতিতেই নিষেধাজ্ঞার ম্যাচগুলো কাটিয়ে উঠেছেন থিয়াগো আলমাদা ও রবার্তো আয়ালা। আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামবে তারা। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়নরা।

‘ফাইনাল না দিলে স্পেনের বিশ্বকাপ প্রত্যাহার করা উচিত’

২০৩০ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি সাড়ে তিন বছরের মতো। তবে এখনই সেই বিশ্বকাপ নিয়ে চলছে নানা রকম আলাপ-আলোচনা। এরই মধ্যে স্পেন এক দাবি তুলেছে। যা পূরণ না হলে বিশ্বকাপ আয়োজন থেকে সরে যাওয়ার একরকম ‘হুমকি’ দিয়েছে স্প্যানিশরা।

অকালপ্রয়াত ফুটবলারকে নিয়ে স্পেনের কোচের আবেগঘন বার্তা

বয়স মাত্র ৩০ বছর। কত স্বপ্নই তো ছিল হেসুস দে মিগুয়েলের ফুটবলকে নিয়ে। কিন্তু এক দুর্ঘটনায় শেষ হয়ে গেল সব। না ফেরার দেশে চলে গেলেন তিনি। অকালপ্রয়াত ফুটবলারকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

মেসি-পরবর্তী আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম কত

লিওনেল মেসির অবসরের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লা আলবিসেলেস্তেরা। এরই মধ্যে সে ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

জনপ্রিয় টার্গেট

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন ফুটবলারের

প্রকাশ: ০১:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬