শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাসটিতে আগুন লাগার সময় চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। বাসে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন মোবাইল ফোনে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 
























