পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গিয়াস উদ্দিন আহমেদকে আজ শুক্রবার (৬ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, ঢাকার আদাবর থানা এলাকায় আত্মগোপনে থেকে সরকারবিরোধী বিভিন্ন মিছিল মিটিংয়ে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার গভীর রাতে গিয়াস উদ্দিন আহমেদকে আটক করে। পরে খবর পেয়ে আদাবর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
ওসি মো. জাহিদুল ইসলাম আরও জানান, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে গিয়াস উদ্দিন আহমেদকে আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 






















