০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

লন্ডন থেকে প্রকাশিত মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, আইপ্যাকের সবচেয়ে বড় ব্যয় ছিল মিশিগানে ডেমোক্র্যাট সিনেটর-ইলেক্ট আবদুল এল-সাইয়েদকে পরাজিত করার প্রচেষ্টায়। তাঁকে ঠেকাতে প্রায় ৩ কোটি ২০ লাখ ডলার ব্যয় করে সংগঠনটি।

নির্বাচনের এই ফলাফল গত কয়েক বছরের মধ্যে আইপ্যাকের অন্যতম বড় নির্বাচনী ব্যর্থতা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং এর ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

এর আগে ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে আইপ্যাকের সুপার প্যাক ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্টের ব্যয়ের ৬৯ শতাংশ এমন নির্বাচনী লড়াইয়ে খরচ হয়েছিল, যেখানে সংগঠনটির সমর্থিত প্রার্থীরা জয়ী হন। ২০২৪ সালে গাজায় ইসরায়েলের গণহত্যার পর অনুষ্ঠিত নির্বাচনে এই হার আরও বেড়ে ৮৭ শতাংশে দাঁড়ায়। অর্থাৎ, সে বছর আইপ্যাকের ব্যয়ের বড় অংশই সফল প্রার্থীদের পেছনে গিয়েছিল।

চলতি সপ্তাহের শুরুতে নিজের বিজয় ভাষণে আইপ্যাকের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেন আবদুল এল-সাইয়েদ। তিনি জানান, তাঁকে পরাজিত করতে আইপ্যাক ৪ কোটি ২০ লাখ ডলার ব্যয় করেছে। প্রতিবেদনে উল্লেখ করা ব্যয়ের তুলনায় তাঁর দেওয়া এই অঙ্ক বেশি। ধারণা করা হচ্ছে, ছোট আকারের অন্যান্য সুপার প্যাকের অতিরিক্ত অর্থসহায়তাও এই হিসাবের অন্তর্ভুক্ত।

বিজয় ভাষণে এল-সাইয়েদ বলেন, ‘আইপ্যাক, আমাদের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ ডলার ব্যয় করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের দুবার পরাজিত করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে তাঁকে পরাজিত করার জন্য আইপ্যাকের আগের প্রচেষ্টার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

ইসরায়েলের নীতির সমালোচক ড্যানিয়েল বিসকেও পরাজিত করার চেষ্টা চালায় আইপ্যাক। ইলিনয় অঙ্গরাজ্যের ইভানস্টনের সাবেক মেয়র বিস হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নাতি। চলতি বছরের শুরুতে ইলিনয়ের ৯ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে জয়ী হন তিনি। তাঁর বিরুদ্ধে আইপ্যাক প্রায় ৬০ লাখ ডলার ব্যয় করলেও শেষ পর্যন্ত জয় ঠেকাতে পারেনি। মঙ্গলবার রাতের নির্বাচনে ডেমোক্র্যাট-অধ্যুষিত ওই আসনে সহজেই জয় পান বিস।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষের ডেমোক্র্যাটিক নেতারাই আইপ্যাকের সদস্যদের কাছ থেকে অর্থসহায়তা পেয়েছেন। এক বিবৃতিতে সংগঠনটি সিনেটে ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিসকে তাঁদের নিজ নিজ দলের উল্লেখযোগ্য বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে।

এদিকে, নির্বাচনের ফলাফল নিয়ে বুধবার প্রকাশিত এক বিশ্লেষণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণেই রিপাবলিকানরা নির্বাচনে পরাজিত হয়েছেন। আইপ্যাক এই যুদ্ধকে সমর্থন করেছিল। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত শিগগির

মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে পুনরায় সর্বাত্মক সামরিক অভিযান শুরু করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

ইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন কি হেগসেথ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের দায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপানোর আলোচনা জোরালো হচ্ছে। ইরান যুদ্ধ পরিচালনা, যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং সামরিক নেতৃত্বে পরিবর্তন আনার ঘটনায় নিজ দলের মধ্যেও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

কানাডায় গ্রিজলি ভালুকের আক্রমণে মা-মেয়ের মৃত্যু

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গ্রিজলি ভালুকের হামলায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ১ নভেম্বর বিকেলে হাঁটতে বের হয়ে নিখোঁজ হওয়ার পর অনুসন্ধান অভিযান চালিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—৪৮ বছর বয়সী জেনিফার বালকারাস ও তাঁর ২০ বছর বয়সী মেয়ে সেলাহ রিড। তাঁদের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর…

জনপ্রিয় টার্গেট

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলে

প্রকাশ: ০৯:১৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬