০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি হলো—ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। বক্তব্যের পর তিনি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি নিজের শত্রুতার কারণে শহীদ হননি। তাঁর সঙ্গে কারও জমি নিয়ে বিরোধ ছিল না, ব্যক্তিগত কোনো মামলাও ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলে শহীদ হয়েছেন। তাঁর হত্যার বিচার করা বাংলাদেশ রাষ্ট্রের ওপর ফরজ।

তিনি আরও বলেন, এই বিচারের মাধ্যমে ওসমান হাদি ব্যক্তিগতভাবে কিছু না পেলেও বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত স্থাপন করবে। একজন নাগরিকের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি গত ৬ অক্টোবর বাংলাবান্ধা থেকে শুরু হয়। দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের পর টেকনাফে গিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে রাফা নামের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

আট বছরের শিশুকে ধর্ষণের পর ইটে মাথা থেঁতলে হত্যা, পলাতক আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে মো. ইমন নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন…

চন্দনাইশে মহাসড়কের পাশে মিলল মুমূর্ষু ব্যক্তি, হাসপাতালে মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বরুমতি ব্রিজ এলাকা থেকে মোহাম্মদ হাশেম নামের এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া পর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন…

জনপ্রিয় টার্গেট

গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহুকে ট্রাম্পের চাপ

হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

প্রকাশ: ০২:১৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬