০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের ফুটবলের বিশ্ব রেকর্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ব্রাজিলের মিনাস গেরাইসে রাজ্য চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-২০ পর্যায়ে গত রোববার উবেরলান্দিয়া-মামোরে ম্যাচে দেখা গেছে ৫৩ লাল কার্ড। তাতে ১৫ বছরের পুরোনো রেকর্ড ভেঙে এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। এর আগে এক ফুটবলে সর্বোচ্চ ৩৬ লাল কার্ড দেখা গিয়েছিল। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পঞ্চম বিভাগের সেই ম্যাচে ক্লাব আতলেতিকো ক্লাইপোলে-ভিক্টোরিও আরেনাস ম্যাচে।

৫৩ লাল কার্ডের উবেরলান্দিয়া-মামোরে ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ফার্নান্দো প্যাত্রিক মোদেস্তে। মামোরে ৩-১ গোলে জয়ের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়-স্টাফরা। রেফারি বের করতে থাকেন একের পর এক কার্ড। তাঁর প্রতিবেদন অনুযায়ী, দুই দল মারামারিতে জড়ানোর ঘটনায় ৪০ খেলোয়াড় ও ৮ স্টাফকে লাল কার্ড দেখান রেফারি ফার্নান্দো প্যাট্রিক মোদেস্তে।

লাল কার্ড দেখানোর ঘটনা শুধু মারামারিতেই সীমাবদ্ধ থাকেনি। এর আগেই তিন খেলোয়াড়কে দেখানো হয় লাল কার্ড। উবেরলান্দিয়ার দুই বোর্ড সদস্যকেও দেখানো হয় লাল কার্ড। সব মিলিয়ে দুই দলের ৪৩ খেলোয়াড়, ৮ কোচিং স্টাফ এবং ২ ক্লাব অফিশিয়াল দেখেন লাল কার্ড।

রেফারির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশের কাছে করা হয় অভিযোগও। রেফারির ম্যাচ রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের ৯ মিনিটে দেখানো হয় লাল কার্ড। মিনেস গেইরাস ফুটবল ফেডারেশনও এই অভিযোগ তুলেছে।

মোদেস্তের ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গোল উদ্‌যাপনের সময় মামোরের এক খেলোয়াড় উবেরলান্দিয়া বেঞ্চের দিকে ‘উসকানিমূলক ও আপত্তিকর অঙ্গভঙ্গি’ করেন বলে ম্যাচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই খেলোয়াড় বলেন, ‘মামোরেন খেলোয়াড়রা নিজের কাজে মন দাও। এখান থেকে চলে যাও।’ উবেরলান্দিয়া কোচিং স্টাফদের এক সদস্য মাঠে দৌড়ে গিয়ে এক খেলোয়াড়কে ধাক্কাও মেরেছেন। যার ফলে মারামারি শুরু হয়ে যায়। দুই দলের স্কোয়াড, কোচিং স্টাফ থেকে বহিষ্কৃত ৪৬ জনের সঙ্গে সেই দুই ব্যক্তিকেও প্রতিপক্ষকে ঘুষি-লাথি মারার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ কি ভারতের আধিপত্যের মুকুটে ভাগ বসাতে পারবে

দক্ষিণ এশীয় ফুটবলে ভারতের একচ্ছত্র আধিপত্য। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রেকর্ড ৯ বার শিরোপা জিতেছে দেশটি। তবে এবার চিত্রটা কিছুটা ভিন্ন।

আজ সাফ ফুটবলে বাংলাদেশের ম্যাচ দেখবেন কোথায়

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ। জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে।

‘এমন ম্যাচ জেতার সামর্থ্য শুধু রিয়ালেরই আছে’

শেষ মুহূর্তের নাটকীয়তায় এএইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আরেকটি স্মরণীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও ম্যাচ নিজেদের করে নেওয়ার সামর্থ্যে গর্বিত কোচ জোসে মরিনিও

জনপ্রিয় টার্গেট

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের ফুটবলের বিশ্ব রেকর্ড

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের ফুটবলের বিশ্ব রেকর্ড

প্রকাশ: ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬