০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
দিনের ছবি (৩ নভেম্বর , ২০২৬)
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ১২:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- ২২ বার পঠিত হয়েছে
৫১ জাতের আমন ধানের শিষ পাকতে শুরু করেছে। ভালো ফলনের আশায় আবহাওয়ার পরিবর্তন ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় জমিতে কীটনাশক স্প্রে করছেন এক কৃষক। ছবিটি রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের একটি জমি থেকে তোলা। ছবি: মিলন শেখ

দিনের ছবি (৩০ অক্টোবর, ২০২৬)
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের একটি জমিতে তৈরি করা পেঁপেবাগান। বাগানের প্রতিটি গাছে প্রচুর পেঁপে ধরেছে। কৃষকের পরিচর্যা ও শ্রমে বেড়ে ওঠা এসব পেঁপে এখন বিক্রির উপযোগী হয়েছে। স্থানীয় হাটে প্রতি কেজি পাঁচ টাকা দরে বিক্রি করা হয়। আজ শনিবার সকালে তোলা। ছবি: মিলন

দিনের ছবি (২৯ অক্টোবর, ২০২৬)
একই জমিতে আখ ও পেঁয়াজের চারা লাগিয়েছেন কৃষক। ভালো ফলনের আশায় দুই ফসলের পরিচর্যায় জমিতে বালাইনাশক স্প্রে করছেন তিনি। ছবিটি রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সুগার মিলসের জমি থেকে তোলা। ছবি: মিলন শেখ
জনপ্রিয় টার্গেট

























