সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

একসঙ্গে সব শেখার দরকার নেই। ভেরিয়েবল, ডেটার ধরন, ইফ/এলস, লুপ, ফাংশন ও অ্যারে দিয়ে শুরু করুন। ছোট উদাহরণগুলো নিজে চালিয়ে দেখুন। প্রতিদিন একটু সময় দিলেই কোডের কাজ বোঝা সহজ হবে। কঠিন কিছু আটকালে এআইকে সহজ বাংলায় বোঝাতে বলুন।

চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড বা ডিপসিক দিয়ে অ্যাপের কোড বানানো যায়। আগে নিজের পরিকল্পনা স্পষ্ট করে লিখুন। ধরুন, শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অ্যাপ বানাতে চান। সেখানে থাকবে দেশভিত্তিক বৃত্তি, যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, সার্চ অপশন এবং আবেদনের অফিশিয়াল লিংক।

ভিজুয়াল স্টুডিও কোড একটি বিনা মূল্যের কোড এডিটর। এখানে ফাইল বানানো, কোড সম্পাদনা ও ভুল ধরা যায়। ভিএস কোড ইনস্টল করে একটি প্রজেক্টের ফোল্ডার তৈরি করুন। এআইয়ের নির্দেশ মেনে ফাইল ও কোড সাজান।

নোড জেএস হলো জাভাস্ক্রিপ্ট চালানোর পরিবেশ। এর সঙ্গের এনপিএম দিয়ে প্রয়োজনীয় প্যাকেজ ইনস্টল হয়। ইনস্টলের পর ভিএস কোডের টার্মিনালে প্রকল্প তৈরির কমান্ড চালানো যায়। কোন কমান্ড লাগবে, তা নির্ভর করে প্রকল্প ও এক্সপোর নির্দেশনার ওপর। প্রতিটি কমান্ডের কাজ এআইয়ের কাছ থেকে জেনে নিন।

এক্সপো রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ বানানো ও টেস্ট সহজ করে। এতে অ্যাপ চালানো, আসল ফোনে টেস্ট এবং পরে ইনস্টলযোগ্য ফাইল তৈরি করা যায়। শুরুতে সফটওয়্যার ইনস্টল করতে না চাইলে এক্সপো স্ন্যাক ব্যবহার করুন। সেখানে কোড লিখে বা এআইয়ের কোড বসিয়ে প্রিভিউতে অ্যাপের চেহারা দেখা যায়। নতুনদের জন্য এটি সহজ উপায়। বড় প্রজেক্টে ভিএস কোড, নোড জেএস ও পূর্ণাঙ্গ এক্সপো প্রজেক্ট বেশি সুবিধাজনক।

টেস্ট শেষ হলে অ্যাপকে অ্যান্ড্রয়েডের উপযোগী ফাইলে রূপ দিতে হবে। এর জন্য আছে এক্সপোর ক্লাউড বিল্ড সেবা ইএএস বিল্ড। এতে কম্পিউটারের ওপর চাপ কম পড়ে। তবে প্রজেক্টের ফাইল, কনফিগারেশন ও বিল্ড সেটিংস ঠিক থাকতে হবে। বিনা মূল্যের ব্যবহারে সীমা থাকতে পারে। নিজের ফোনে ইনস্টল ও টেস্টের জন্য লাগে এপিকে। গুগল প্লে স্টোরে প্রকাশের জন্য সাধারণত লাগে এএবি।

ডব্লিউথ্রি স্কুলস, ভিএস কোড ও নোড জেএস বিনা মূল্যে ব্যবহার করা যায়। এক্সপো স্ন্যাক, এক্সপো ও এআই টুলেও বিনা মূল্যে শুরু করা সম্ভব, যদিও কিছু সেবায় ব্যবহারসীমা বা পেইড সুবিধা থাকতে পারে। শুধু প্লে স্টোরে প্রকাশে ডেভেলপার রেজিস্ট্রেশন ফি লাগে। তাই শেখা, কোড লেখা ও প্রাথমিক ভার্সন বানানো খুব কম খরচে সম্ভব। শুরুতে পেইড কোর্সে টাকা ঢালার দরকার নেই।

অ্যাপ তৈরির আগে ধারণা নিন, লক্ষ্য ঠিক করুন, সঠিক টুল বেছে নিন। ছোট প্রকল্প দিয়ে শুরু করুন, ভুল থেকে শিখুন, দক্ষতা বাড়ান। ধারাবাহিক চেষ্টায় আপনার কম্পিউটারই হয়ে উঠতে পারে প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপের কর্মশালা।

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ পাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের দেশের অভিজ্ঞ জনস্বাস্থ্য পেশাজীবীরা। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য ‘লিড ফেলোশিপ’ কর্মসূচিতে আবেদন আহ্বান করেছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট (এইচজিএইচআই)। এক বছর মেয়াদি এই কর্মসূচির লক্ষ্য জনস্বাস্থ্য খাতের অভি

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

চলতি ২০২৬ সালের মধ্যেই নতুন শিক্ষাবর্ষের বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বই বিতরণ ২৭ সাল পর্যন্ত যাবে না, ২৬ সালের মধ্যেই হয়ে যাবে। বইয়ের কোয়ালিটির (গুণগত মান) ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ (আপস) করা হবে না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাসির আহমাদ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

জনপ্রিয় টার্গেট

কালীগঙ্গার বুকে নারীদের রাঙা পাল

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

প্রকাশ: ০৮:৪৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬