আখ কাটতে গিয়ে জরায়ু হারাচ্ছেন মহারাষ্ট্রের নারী শ্রমিকেরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

বিশ্বে মোট আখ উৎপাদনের প্রায় ১৬ শতাংশ আসে ভারত থেকে। কোকা-কোলা ও পেপসিকোর মতো বড় বড় কোম্পানির কোমল পানীয় তৈরিতে ভারতের এই অঞ্চলের আখ ব্যবহৃত হয়। আখ কাটার এই শ্রমিকদের বড় অংশই ভারতের মহারাষ্ট্রের মধ্যাঞ্চলের বীড জেলার বাসিন্দা। নিজেদের এলাকায় কাজের সুযোগ কম থাকায় পরিবার চালাতে বাধ্য হয়ে অনেকে এই কঠিন কাজ করেন। তবে কাজ ধরে রাখতে গিয়ে নারীদের মধ্যে কেউ কেউ নিজেদের প্রজনন স্বাস্থ্যের ওপর বড় ধরনের ঝুঁকি নিতে বাধ্য হচ্ছেন; বিশেষ করে ঋতুস্রাবের সময় ছুটি নেওয়ার সুযোগ না থাকায় অনেক নারী জরায়ু অপসারণের মতো অস্ত্রোপচারকে সমস্যার সমাধান হিসেবে বিবেচনা করছেন। আখ কাটার শ্রমিকদের অস্থায়ী শিবিরে নেই পর্যাপ্ত শৌচাগার ও বিশুদ্ধ পানি। তার ওপর একদিন কাজে অনুপস্থিত থাকলেই মজুরি থেকে বড় অঙ্কের অর্থ কেটে নেওয়া হয়।

ভারতে প্রত্যন্ত নারীদের সরকারি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করতে সরকার ‘আশা’ কর্মীদের নিয়োগ করেছে। তাঁরা মাঠপর্যায়ে নারীদের চিকিৎসা, মাতৃস্বাস্থ্য ও স্বাস্থ্যশিক্ষার বিষয়ে সহায়তা করেন। সংগীতা জানান, তিনি জানতে পেরেছেন, জরায়ু অপসারণের জন্য রোগী পাঠানোর বিনিময়ে কেউ কেউ অর্থও পেয়ে থাকেন। তবে মহারাষ্ট্রের আশা কর্মীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বীডের ওয়াদওয়ানি এলাকার আশা কর্মী গঙ্গা শেভান্তে বলেন, অল্প বয়সে নারীদের জরায়ু অপসারণের কথা তিনি শুনেছেন। তবে সেগুলো সরকারি না বেসরকারি হাসপাতালে হয়েছে, তা তিনি নিশ্চিত নন। রোগী পাঠানোর জন্য তিনি নিজে কখনো অর্থ নেননি বলেও জানান। এদিকে সবিতা নামের একজন কর্মী জরায়ু অপসারণের কয়েক মাস পরেও রক্তপাত ও ব্যথায় ভুগছেন। অস্ত্রোপচারের পর পুনেতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর সংক্রমণ হয়েছে। অস্ত্রোপচারের প্রতিবেদন চাইলে তাঁকে তা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

আখের ঠিকাদারেরা বলেন, তাঁরা কোনো নারীকে অস্ত্রোপচার করাতে বাধ্য করেন না। তবে কাজ থেকে ছুটি নিলে মজুরি দেওয়া হয় না। কারণ, শ্রমিক কম থাকলে ট্রাকে আখ তোলার পরিমাণ কমে যায়। ফলে পরবর্তী মৌসুমে চিনিকলগুলো তাঁদের আর কাজ দিতে চায় না। ২০১৯ সালে মহারাষ্ট্র সরকার বীড থেকে আখ কাটতে যাওয়া ৮২ হাজার ৩০৯ জন নারীকে নিয়ে জরিপ করেছিল। এতে দেখা যায়, তাঁদের মধ্যে ১৩ হাজার ৮৬১ জনের জরায়ু অপসারণ করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৫ শতাংশের বেশি নারী পরে শারীরিক ও মানসিক সমস্যার কথা জানিয়েছিলেন। এরপর সরকার জরায়ু অপসারণের ঘটনা তদন্ত এবং অভিবাসী শ্রমিকদের জীবনযাত্রার উন্নতির জন্য বিভিন্ন ব্যবস্থা নেয়। ২০২৫ সালের মার্চে বোম্বে হাইকোর্টও আখশ্রমিকদের নিবন্ধন, কল্যাণ ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর নির্দেশ দেন। তবে এ বিষয়ে পরবর্তী প্রতিবেদন ২০২৫ সালের নভেম্বরে দেওয়ার কথা থাকলেও তা আর প্রকাশিত হয়নি। মাঠপর্যায়ের শ্রমিকদের দাবি, বাস্তবে পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি।

৯ মাসে নির্যাতনের শিকার ২১৭১ নারী ও কন্যাশিশু

সকালের সোনালি রোদ কিংবা দুপুরের কর্মব্যস্ততা। আমাদের চারপাশের চেনা জগৎটা আপাতদৃষ্টে স্বাভাবিক মনে হলেও এর আড়ালে প্রতিনিয়ত বয়ে চলেছে একটি নীরব স্রোত। ঘরের চার দেয়াল কিংবা শিক্ষালয়ের পথ—কোথাও যেন আর নিরাপদ নয় আমাদের নারী ও কন্যাশিশুরা। প্রতিনিয়ত ঘটে চলেছে নতুন নতুন সহিংসতা ও নির্যাতনের ঘটনা।

অন্ধকার জীবন থেকে মানবাধিকারের লড়াইয়ে ফরিদা পারভীন

১২-১৩ বছর বয়সে একটি কিশোরী মেয়ের বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, স্বপ্ন দেখার কথা এক সুন্দর ভবিষ্যতের। কিন্তু ঠিক সেই বয়সেই পাচারকারীদের খপ্পরে পড়ে জীবনের এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল ফরিদা পারভীনকে। আশ্রয় নিতে হয়েছিল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির নিদারুণ অন্ধকারে। শৈশব হা

নিউক্লীয় ফিশনের রূপকার লিজ মাইটনার

নিউক্লীয় ফিশনের রূপকার লিজ মাইটনার

বিজ্ঞানের ইতিহাস কখনো কখনো কেবল আবিষ্কারের নয়। এর মধ্যে থাকে অদম্য সততা ও মানবিকতার গল্পও বলে। ১৮৭৮ সালের ৭ নভেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় জন্ম নেওয়া পদার্থবিজ্ঞানী লিজ মাইটনার ছিলেন তেমনি এক অনন্য ব্যক্তিত্ব। ১৯০৬ সালে ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় নারী হিসেবে ডক্টরেট…

জনপ্রিয় টার্গেট

শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ৪

আখ কাটতে গিয়ে জরায়ু হারাচ্ছেন মহারাষ্ট্রের নারী শ্রমিকেরা

প্রকাশ: ০৮:১৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬