বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমানের কাছে এসব ঘটনা শুধু একটি ভাস্কর্যের ওপর হামলা নয়; বরং তাঁর পরিবারের কাছে এটি গভীর বেদনার বলে জানান। হাফিজুর রহমান বলেন, ‘প্রতিবছর আমাদের গ্রামে হামিদুর রহমানের নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগারে ছোট পরিসরে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। তবে এ বছরই প্রথম ঝিনাইদহ জেলা প্রশাসন গ্রামে হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার উদ্যোগ নিয়েছে এবং আমাদের দাওয়াত দিয়েছে।’

জানা গেছে, চলতি বছরের ১৪ জুলাই ঝিনাইদহ জেলা শহরের প্রবেশদ্বারে নির্মিত ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ ও ভাস্কর্যটি একদল লোক টানা কয়েক দিন ধরে ভেঙে ফেলার কাজ করে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিলে জেলা প্রশাসনের হস্তক্ষেপে ভাস্কর্য ভাঙার কাজ বন্ধ হয়। এ ছাড়া ৬ অক্টোবর সকালে ভাস্কর্যটিতে জুতা ঝুলতে দেখা যায়।

হামিদুর রহমানের জন্ম ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামে। তাঁর বাবা আক্কাস আলী মণ্ডল ও মা মোসাম্মাৎ কায়মুন্নেসা। তিনি ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি সেনাবাহিনীতে সিপাহি পদে যোগ দেন। পরে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে ২৮ অক্টোবর ভোরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে জীবন উৎসর্গ করেন হামিদুর রহমান।

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কামালুজ্জামান কামাল বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ভাস্কর্যটি সংস্কার ও রং করা হয়েছে। হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণে তাঁর ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া জেলা প্রশাসন ও মহেশপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১০ পরিবারের ৭টিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া

১০ পরিবারের ৭টিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশের নগরাঞ্চলের শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাপপ্রবাহে পানিশূন্যতাসহ বিভিন্ন অসুস্থতার পাশাপাশি জলাবদ্ধতা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও অনিরাপদ পানির কারণে ডেঙ্গু-চিকুনগুনিয়া, চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি হচ্ছে।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বাংলাদেশকে এমন এক বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন, যারা গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাসী। একই সঙ্গে তিনি জাতীয় উন্নয়নে তারেক রহমান সরকারের প্রচেষ্টার প্রতি জোরালো সমর্থনের প্রতিশ্রুতি

আইনজীবীর বয়স নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি

আইনজীবীর বয়স নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি

গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত কার্যকরের তারিখ ২০৩০ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে…

জনপ্রিয় টার্গেট

বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ: ০৬:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬