ইসরায়েলের নির্বাচনের দিনে মিছিল করলেন ফিলিস্তিনিরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

রয়টার্স জানায়, ইসরায়েলে যখন নির্বাচন চলছিল, তখনই পশ্চিম তীরে এই বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা ঘটে। অঞ্চলটিতে ইসরায়েলের সামরিক তৎপরতা ও নীতিগত অবস্থান নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।

গত সপ্তাহে একটি তল্লাশিচৌকিতে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরে অভিযান জোরদার করে ইসরায়েল। ওই তল্লাশিচৌকিটির আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বাড়িঘর ভাঙার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, ডানপন্থী সমর্থকদের উজ্জীবিত করতে নির্বাচনের সঙ্গে মিলিয়ে পশ্চিম তীরে দমন-পীড়ন বাড়িয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েল সরকার বলছে, সেনাদের ওপর হামলার জবাব দিতেই এই অভিযান চালানো হচ্ছে।

আজকের বিক্ষোভে নারী, পুরুষ ও শিশুরা অংশ নেয়। এক প্রবীণ বিক্ষোভকারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘সম্মিলিত শাস্তি নয়, অবরোধ নয়, বাস্তুচ্যুতিও নয়।’

এর আগে গতকাল সোমবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার তুর্ক বলেন, ইসরায়েলি অভিযানে তিন হাজারের বেশি ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, সম্মিলিত শাস্তি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। পুরো এলাকা জনশূন্য করে দেওয়ার হুমকিও জাতিগত নিধনের গুরুতর উদ্বেগ তৈরি করছে।

তল্লাশিচৌকিতে হামলার পর থেকে পশ্চিম তীরের অধিকাংশ ফিলিস্তিনি শহর ও জনপদের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে মানুষের চলাচলের স্বাধীনতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।

বাস্তুচ্যুত বাসিন্দা নুরা নাসার বলেন, অবরোধের কারণে চিকিৎসা নেওয়াও কঠিন হয়ে পড়েছে। তিনি প্রশ্ন তোলেন, ‘ইসরায়েলে নির্বাচন হলেও ফিলিস্তিনিরা কি মানুষ নন? তাঁদেরও বাইরে যাওয়া ও চিকিৎসকের কাছে যাওয়ার অধিকার রয়েছে।’

নেতানিয়াহু ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট—দুজনই ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। হেবরনের উচ্ছেদ হওয়া বাসিন্দাদের আশঙ্কা, ইসরায়েলের নির্বাচন পশ্চিম তীরে তাঁদের বাস্তবতায় কোনো পরিবর্তন আনবে না।

নেতানিয়াহুর ডানপন্থী সরকারের আমলে ইসরায়েলি বসতি সম্প্রসারণ দ্রুত বেড়েছে। জাতিসংঘসহ অধিকাংশ দেশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী মনে করে, যদিও ইসরায়েল এই অবস্থানের বিরোধিতা করে। একই সময়ে ফিলিস্তিনিদের ওপর উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাও বেড়েছে।

পর্যটকদের একটি বদভ্যাসে বিরক্ত জাপান

পর্যটকদের একটি বদভ্যাসে বিরক্ত জাপান

জাপানে বেড়াতে গিয়ে নতুন স্যুটকেস কিনে পুরোনোটি রাস্তায়, পার্কে কিংবা হোটেলের আশপাশে ফেলে যাচ্ছেন কিছু পর্যটক। এতে বাড়ছে বর্জ্য ব্যবস্থাপনার চাপ ও নিরাপত্তা উদ্বেগ। এই প্রবণতা ঠেকাতে টোকিওর তোশিমা ওয়ার্ডে অবৈধভাবে স্যুটকেস ফেলে যাওয়ার ঘটনায় শাস্তির বিধান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাণঘাতী সংঘর্ষের ছয় বছর পরও ভারত-চীন সীমান্তে উত্তেজনা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় বাহিনীর একাধিক অমীমাংসিত মুখোমুখি অবস্থান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চীন সীমান্তের দায়িত্বে থাকা ভারতের আধা সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ কাপুর।

মোদি ও আদানিকে নিয়ে তথ্যচিত্র সরানোর নির্দেশ ভারতীয় আদালতের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ধনকুবের গৌতম আদানির মধ্যে স্বজনতোষিত পুঁজিবাদের অভিযোগ তুলে নির্মিত ‘দ্য ফ্রেন্ডশিপ ফাইলস’ শীর্ষক তথ্যচিত্রটি অনলাইন থেকে সরানোর নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

জনপ্রিয় টার্গেট

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—মানে কী জানেন

ইসরায়েলের নির্বাচনের দিনে মিছিল করলেন ফিলিস্তিনিরা

প্রকাশ: ১২:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬