আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নিহতেরা হলেন—হোটেলের মালিক হেলেনা ভারালি, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, দেবর্ষির স্ত্রী রিনিকি কাশ্যপ, পরিবারের আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভারালি। গুলিবিদ্ধ সত্যেন্দ্র পাঠক নামে পরিবারের সঙ্গে সম্পর্কিত আরও এক ব্যক্তি গুয়াহাটি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত সাংবাদিকদের জানান, গুলিতে মোট ছয়জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং একজনের চিকিৎসা চলছে। হামলায় ব্যবহৃত পয়েন্ট ৩২ বোরের একটি বৈধ লাইসেন্সধারী পিস্তল উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কমিশনার বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হোটেলের লিজ চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘নিহত ও আহত প্রত্যেকেই হোটেলের মালিকের সঙ্গে সম্পর্কিত। হোটেলটি যিনি লিজ নিয়েছিলেন, তিনিই গুলি চালিয়ে তাঁদের হত্যা করেছেন।’

ঘটনার আগে কী ঘটেছিল এবং কীভাবে গুলিচালনা শুরু হয়, তা নিয়ে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও তথ্য সামনে আসবে বলে জানিয়েছে পুলিশ।

তিনি আরও লেখেন, ‘এই ঘটনা গুয়াহাটিতে জনসাধারণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মাকে এই ঘটনার দায় নিতে হবে এবং ক্রমবর্ধমান অপরাধের দিকে আরও বেশি নজর দিতে হবে।’

মৃত্যুর ৩৩ বছর পর ধর্মগুরুর হলোগ্রাফিক ইমেজের কাছ থেকে আশীর্বাদ নিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার নয়াদিল্লিতে চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় তিনি প্রয়াত আধ্যাত্মিক নেতা স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক ইমেজের সঙ্গে কথোপকথন করেন। ১৯৯৩ সালে স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণা করে ভবিষ্যতের কাজের জন্য তাঁর

মোদির ছবি নিয়ে ‘কালা জাদুর’ চেষ্টা অজ্ঞাতনামাদের, মামলা পুলিশের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিকে কেন্দ্র করে কালো জাদু করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় গতকাল শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে

জনপ্রিয় টার্গেট

আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫

প্রকাশ: ০৮:৫৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬