কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করল মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে

‎আজ সোমবার রাতে কমলাপুর রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটের চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে ট্রেনটি পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে সকাল ৯টায় কক্সবাজার ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে। দুই পথে যাতায়াতে সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা।

‎বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ অক্টোবর থেকে ৭২১/৭২২ নম্বর মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণ কার্যকর হয়েছে। একই সঙ্গে কুমিল্লা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় ছেড়ে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে ট্রেনটি। সেখানে ২০ মিনিট বিরতির পর দুপুর সাড়ে ১২টায় ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে।

বর্ধিত রুটে মহানগর এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। তবে কুমিল্লা স্টেশনে আর থামবে না ট্রেনটি। ফলে এসব এলাকার যাত্রীরা সরাসরি মহানগর এক্সপ্রেসে কক্সবাজার যাতায়াত করতে পারবেন।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে কোরিয়ান কোচ ব্যবহার করা হবে। ট্রেনটির বেইস স্টেশন হবে কক্সবাজার।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি আন্তনগর ট্রেন চলাচল করছে। ট্রেন দুটি ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম ছাড়া মধ্যবর্তী অন্য কোনো স্টেশনে যাত্রাবিরতি দেয় না। অন্যদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী প্রবাল ও সৈকত এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে যাত্রী ওঠানামা করায়।

মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের ফলে ঢাকা ও চট্টগ্রামের বাইরেও মধ্যবর্তী বিভিন্ন এলাকার যাত্রীদের কক্সবাজার যাতায়াতের সুযোগ বাড়ল।

বর্ধিত রুটে মহানগর এক্সপ্রেসের চলাচল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কক্সবাজার মেরিন ড্রাইভে অবৈধ রিসোর্ট উচ্ছেদ অভিযান শুরু

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাশে গড়ে ওঠা অবৈধ রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। উখিয়ার ইনানীতে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা একটি রিসোর্ট ভবন ভেঙে অভিযান শুরু হয়।

সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে যা জানাল পরিবেশ মন্ত্রণালয়

চিঠিতে বলা হয়, ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজে সেন্ট মার্টিনে যাতায়াত করতে পারবেন পর্যটকেরা। প্রতিদিন দ্বীপে যাতায়াতকারী পর্যটকের সংখ্যা গড়ে সাড়ে তিন হাজারের বেশি হতে পারবে না। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেব

অধিকাংশ হোটেল-রিসোর্টে নেই অগ্নিনির্বাপণ যন্ত্র ও জরুরি পথ

কক্সবাজারের মেরিন ড্রাইভ-সংলগ্ন টুপটুপ রিসোর্টে ঘুম ভাঙে মেহেরুননেসা মিলার (৩০) আগুনের তাপে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। পাশের কক্ষে থাকা স্বজনদের খোঁজ নেওয়ারও সুযোগ পাননি তিনি। জানালার কাচ ভেঙে দোতলা থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন তিনি ও তাঁর স্বামী মাসুদ মিয়া।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২৮ অক্টোবর ২০২৬

কক্সবাজার পর্যন্ত চলাচল শুরু করল মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

প্রকাশ: ১২:২২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬