ভৈরবে দোকান ও বাড়ি লুটপাট, ঘটনা ধামাচাপা দিতে বিকাশে ঘুষ গ্রহণ ওসির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

লেনদেনের তথ্য অনুযায়ী, ওসি মাহবুবুর রহমানের ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৭১২৬৩৭৪১৮-এ ৩০ হাজার টাকা সেন্ড মানি করা হয়। লেনদেনের শনাক্তকরণ নম্বর ডিজে৩২সিপিবি৪০০।

৩ অক্টোবর বেলা ১১টার দিকে জায়গা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে পৌর শহরের কমলপুর এলাকায় মনির কন্ট্রাক্টরের বাড়ি ও দোকানের জায়গা দখলের চেষ্টা হয়। অভিযোগ রয়েছে, মুর্শেদ মিয়ার লোকজন সেখানে ভাঙচুর ও লুটপাট চালান।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও হাবিবুর রহমানের পক্ষ থেকে ভাঙচুরের বিষয়ে থানায় ফোন করে পুলিশে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকে।

মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়া জানান, তাঁদের দখলে থাকা বাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গেলে ওসি তা নেননি। প্রায় এক সপ্তাহ ওসির কাছে ঘুরেও মামলা করতে না পেরে পরে কিশোরগঞ্জ আদালতে মামলা করেন তিনি।

ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ মোবাইল ফোনে বলেন, ‘ঘটনাটি শুনেছি, বিকাশে টাকা লেনদেন হয়েছে। যদি অভিযোগ আসে, তখন বিকাশ কল সেন্টার থেকে স্টেটমেন্ট এনে যাচাই-বাছাই করে যদি ওসির নম্বরে ঘুষের লেনদেন পাওয়া যায়, সে ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব।’

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মো. আলমগীর ওরফে আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আমাটি শিবপুর এলাকায় নিজের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাড়ির কাছাকাছি আসতেই ডাকাতের কবলে প্রবাসী, বিয়ের মালামাল লুট

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিমানবন্দর থেকে ফেরার পথে ওমানপ্রবাসী শরীফুল ইসলাম ও তাঁর স্বজনদের বহনকারী মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ উঠেছে। পাঁচ বছরের শিশুর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে প্রবাসীর বিয়ের স্বর্ণালংকারসহ লাগেজ নিয়ে যায় ৬ থেকে ৭ জনের একটি দল।

পাকুন্দিয়ায় বাড়ির সামনে অটোবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় ইভা নামে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

ভৈরবে দোকান ও বাড়ি লুটপাট, ঘটনা ধামাচাপা দিতে বিকাশে ঘুষ গ্রহণ ওসির

প্রকাশ: ১২:১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬