বিল থেকে ধরে এনে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড়ে হাসপাতালে কাঠমিস্ত্রি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

খাবার হিসেবে দিতেন মাছ, ব্যাঙসহ বিভিন্ন খাবার। পরিবারের সদস্যরা বারবার নিষেধ করলেও শোনেননি। শেষ পর্যন্ত সেই পোষা গোখরার কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাপটিকে খাবার দিতে বাক্স খুললে সেটি ইকবালের ডান হাতে ছোবল দেয়। এ সময় তাঁর চিৎকারে স্বজনেরা ছুটে আসেন। কিছুক্ষণ পর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানে তাঁকে অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখনো আশঙ্কাজনক।

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালনপালনের শখ তাঁর স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে এনেছিলেন। বিষধর সাপটি বাড়িতে না পুষতে বারবার নিষেধ করেছিলেন রিনা। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল।

ইকবালের ভাই ইসলাম হোসেন বলেন, পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে বারবার সাপটি না পুষতে নিষেধ করেছিলেন। কিন্তু শখের কারণে কারও কথা শোনেননি তিনি। বৃহস্পতিবার সকালে সাপটিকে খাবার দিতে গিয়ে ছোবলের শিকার হন। পরে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সাবিন ইসতেহার বলেন, ইকবালকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।

মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা

মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে নির্মাণ করা হয়েছে প্যান্ডেলসহ প্রয়োজনীয় অবকাঠামো। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। ইজতেমার মুসল্লিদের জন্য রয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরে নিখোঁজ শিশু দেড় মাস পর উদ্ধার, কাজের প্রলোভনে নেওয়া হয়েছিল চট্টগ্রামে

চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে নিখোঁজের দেড় মাসেরও বেশি সময় পর সাফায়েত ইসলাম (১০) নামের এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফায়েত জানায়, সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে ঢাকায় চলে যায়।

জনপ্রিয় টার্গেট

শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ৪

বিল থেকে ধরে এনে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড়ে হাসপাতালে কাঠমিস্ত্রি

প্রকাশ: ১২:১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬