ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৫ বার পঠিত হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। ১০ সেপ্টেম্বর প্রজ্ঞাপনটি জারি করা হলেও সোমবার বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত। চলতি বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে পুলিশ সদর দপ্তর থেকে তিনি প্রস্থান করেন। কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তাঁর মাদক পরীক্ষা করা হয়। এতে প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিনস এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাদক পরীক্ষার এই ফলাফল ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলার পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এটি অসদাচরণ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে ওই বিধিমালার আওতায় ৩১ আগস্ট থেকে আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রায় ১৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার ও হয়রানি বন্ধে পুলিশকে সেন্ট্রাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে পরোয়ানার সত্যতা যাচাই করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে পুলিশের আইজিকে এই মর্মে সার্কুলার ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম…

নির্বাচন কমিশন আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, ‘আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জনপ্রিয় টার্গেট

নিবন্ধনের আওতায় আসছে অটোরিকশা, এবার কমবে কি যানজটের ভোগান্তি?

ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

প্রকাশ: ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬