বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের অবস্থান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭ বার পঠিত হয়েছে

আজ রোববার সকাল ১০টা থেকে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় কারখানাটির প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। বিকেল পর্যন্ত শতাধিক শ্রমিক ও কর্মচারী সেখানে অবস্থান করছিলেন।

শ্রমিকদের অভিযোগ, গত ২৭ আগস্ট কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে দুই শতাধিক শ্রমিক তাঁদের তিন মাসের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছেন। বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করছে না। এতে শ্রমিক ও তাঁদের পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছেন।

শ্রমিকেরা জানান, বকেয়া পাওনা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং আশুলিয়া থানায় শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে তাঁরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। এরপরও সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি চলবে।

এ বিষয়ে কথা বলার জন্য শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বরগুনার আমতলীর ছোট নীলগঞ্জে তিন একর জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৭ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপুরে খাবার খাওয়ার জন্য মাদ্রাসা থেকে বাড়িতে যায় নাবিল। খাবার খেয়ে সাইকেল নিয়ে মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। এ সময় মুজিবনগর-মেহেরপুর সড়কের আহমদ হুজুরের বাড়ির নিকট পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সাইকেলটির।

পিরোজপুরের নেছারাবাদ প্রতিবন্ধী কার্ড করতে সেবাগ্রহীতাদের কাছ থেকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দালালের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন সমাজকর্মী রেহানা বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেছেন, কার্ড পেতে কোনো টাকা লাগে না।

জনপ্রিয় টার্গেট

বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের অবস্থান

প্রকাশ: ০৬:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬