কাজেমসহ কয়েকজনকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে টমাস ডুলি জানিয়েছেন, ৩০ জনের দল থেকে শেষ পর্যন্ত ২৩ জনকেই নিতে পারবেন তিনি। তাই কিছু পজিশনে খেলোয়াড়ের সংখ্যা বেশি থাকায় পজিশনের চাহিদা ও পারফরম্যান্স বিবেচনায় সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁকে।
আজকের পত্রিকাকে টমাস ডুলি বলেন, ‘কারণ হলো, আমাদের ৩০ জন খেলোয়াড় আছে, কিন্তু যেতে পারবে মাত্র ২৩ জন। কিছু নির্দিষ্ট পজিশনে খেলোয়াড় বেশি আছে। তাই আমাদের পজিশন ও পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একজন খেলোয়াড়কে কেন সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে, তাকে সেটি বলা এবং আমরা কী পাইনি, কী দেখতে চেয়েছিলাম—সেটা ব্যাখ্যা করা সব সময়ই কঠিন। আপনারা হয়তো বুঝতে পারছেন, এর পেছনে আরও অনেক বিস্তারিত বিষয় আছে।’
একই পজিশনে খেললেও খেলোয়াড়দের দায়িত্ব ও ভূমিকা এক নয় বলে মনে করেন ডুলি। উদাহরণ হিসেবে মিডফিল্ডের তিন ধরনের ভূমিকাও তুলে ধরেছেন তিনি। ডুলির ভাষায়, ‘প্রতিটি পজিশনের জন্য বিস্তারিতভাবে কিছু নির্দিষ্ট কাজ ও দায়িত্ব রয়েছে। যেমন ৮ নম্বর, ৬ নম্বর ও ১০ নম্বর পজিশনের খেলোয়াড়ের ধরনে পার্থক্য আছে, তাই না?’
এই জায়গাটিই সমর্থকদের অনেকের কাছে পরিষ্কার নয় বলে মনে করেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘আমি জানি, অনেক সমর্থক বিষয়টি বোঝেন না, কিংবা এ সম্পর্কে কখনো শোনেননি। এ কারণেই কাজেমের সঙ্গে সোহেল রানাকে তুলনা করা যায় না।’
কাজেম শাহ ও তাজ উদ্দিন এর আগে ডুলির অধীনে সান মারিনো সফরের দলে ছিলেন। সান মারিনোর বিপক্ষে ডুলির প্রথম ম্যাচে একাদশে ছিলেন ইসা ফয়সালও। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর ফিরে আসা এই ফুলব্যাকের আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা না পাওয়াটা তাই উল্লেখযোগ্য।
আসিয়ান কাপের জন্য বাংলাদেশ দল ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে। জাকার্তায় ২৫ সেপ্টেম্বর শুরু হবে প্রতিযোগিতা। এর আগে আগামীকাল ফর্টিসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ হওয়ার এক মাস হতে চলল। তবু ঐতিহাসিক এই সিরিজ নিয়ে আলোচনা না হয়ে কী পারে! ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে ১-১ সমতায় ড্র করা তো চাট্টিখানি কথা নয়। শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়া সফর শেষে মিচেল স্টার্কের কাছ থেকে কিছু ‘টিপস’ও নিয়ে এসেছেন শরীফুল ইসলাম।
আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্প থেকে ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি। প্রাথমিক স্কোয়াডে থাকা ফুটবলারদের কয়েক দিনের অনুশীলন ও পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়াদের তালিকায় রয়েছেন পরীক্ষিত ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। এ ছাড়া প্রব
সেপ্টেম্বরের শেষে শুরু হতে যাওয়া আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ইন্দোনেশিয়া-হংকংয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলবে ১৪ দল। আসিয়ান কাপ দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছে ফিফা।
দৈনিক টার্গেট 

























