সরকারি কাজে বাধা: বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ ৬ জনকে আদালতে পাঠাল পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গ্রেপ্তারকৃতরা হলেন—বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈম (২৮) ও স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মতি রহমান (৪০)। অপর দুই অভিযুক্ত হলেন—নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের শাহাদাত হোসেন (৪০) ও একই গ্রামের দুলাল মিয়া (৪৮)।

মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের বাউরা ডাঙাটারী ক্যাম্পের টহল দলের সদস্যরা উপজেলার বাউরা বাজার এলাকায় টহল দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুটি অটোতে আনা পাথর ও বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাইপ ও ড্রাম আটক করে কুচলিবাড়ী ক্যাম্পে নিয়ে যায় বিজিবি।

বিষয়টি জানতে পেরে রাত ১টা ১০ মিনিটে এসবের মালিক রফিকুল ইসলাম, আইয়ুব আলী, আবু সাঈম, মতি রহমান মোটরসাইকেলে এসে জোরপূর্বক ছিনিয়ে নিতে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে প্রবেশ করে। এ সময় তাঁরা ক্যাম্পের বিজিবির সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা করেন, ধাক্কাধাক্কি করেন, ভয়ভীতি ও হুমকি দেন। পরবর্তীতে সরকারি স্থাপনা বিজিবি ক্যাম্প ও বিজিবির জানমালের নিরাপত্তার হুমকির সৃষ্টি হওয়ায় তাঁদের আটক করে বিজিবি। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি ৬ সিলিন্ডার ডিজেল ড্রেজার মেশিন,৪টি খালি তেলের ড্রাম, ১০টি ৬ ইঞ্চি পুরু পাইপ, ১টি রিং পাইপ,২টি ব্যাটারিচালিত অটোভ্যান, ১টি মোটরসাইকেল, ৪টি অ্যান্ড্রয়েড ও ৩টি বাটন ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা উল্লেখ করেছে বিজিবি।

এ ঘটনায় বাউরা ডাঙাটারী ক্যাম্পের হাবিলদার উত্তম চন্দ্র দাস বাদী হয়ে সরকারি কাজে বাধা, আঘাত ও ক্ষতিসাধনে হুমকির অপরাধে আজ বুধবার সকালে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে আটক ব্যক্তিদের পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সরকারি কাজে বাধার ঘটনায় বিজিবির করা মামলায় আটক ৬ ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।’

তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের কৃষক আব্দুল মালেক। আজ তিন দিন পর তাঁর মরদেহ একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অভ্যন্তরে পাইওনিয়ার বেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দেওয়ায় আগুনের কারণ, বিস্তৃতি ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না।

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় টার্গেট

সরকারি কাজে বাধা: বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ ৬ জনকে আদালতে পাঠাল পুলিশ

প্রকাশ: ০৬:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬