মাকে দুর্বৃত্তরা গুলি করেছে দাবি করা ছেলেই রেখেছিল বন্দুক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬২ বার পঠিত হয়েছে

রোববার বিকেলে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, শনিবার রাতে মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় ঝগড়ার একপর্যায়ে জেসমিনকে তাঁর স্বামী গুলি করেন। গুলিটি তাঁর ডান হাতের বাহুতে লাগে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।

র‍্যাব জানায়, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি ছেলে রাকিবের কাছে রয়েছে বলে জানা যায়। রাকিব অস্ত্রটি তাঁর বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখেন। পরে যৌথ অভিযান চালিয়ে রাকিব ও হাতিমকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মান্নানের কাছ থেকে ২১৫টি ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, মান্নান মাদকাসক্ত এবং এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। মাদক নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো। ঘটনার সময়ও তিনি মাতাল অবস্থায় ছিলেন বলে জানায় র‍্যাব।

এর আগে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, জেসমিন বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে গুলি করা হয়।

তবে র‍্যাবের ভাষ্য, তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাটি ঘরের ভেতরেই ঘটেছে বলে দাবি করেছে সংস্থাটি।

নীলফামারী সদরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকায় সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের ভেতর থেকে রেইনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাছবোঝাই একটি হ্যান্ডট্রলিসহ এক চালককে আটক করে পুলিশ। তবে বন বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আজ রোববার সন্ধ্যায় থানায় একটি সাধারণ

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ ‎রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

জনপ্রিয় টার্গেট

মার্কিন কর্মকর্তাদের হত্যার গোপন মিশনের ‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান, সতর্ক ওয়াশিংটন

মাকে দুর্বৃত্তরা গুলি করেছে দাবি করা ছেলেই রেখেছিল বন্দুক

প্রকাশ: ০১:০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬