আপনি দয়া করে সাবধান থাকবেন—প্রধানমন্ত্রীকে মির্জা আব্বাস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এসব কথা বলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সব সময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে, যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না।’

প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি আরও বলেন, ‘বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।’

তারেক রহমানের বিভিন্ন কাজের প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনেক প্রশংসনীয় কাজ করেছেন। কিন্তু তাঁর সব ভালো কাজ কিছু খারাপ লোকের খারাপ কথায় ও কাজে ধ্বংস হয়ে যাচ্ছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ড ও তাঁদের দেওয়া তথ্যের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।

মির্জা আব্বাস বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে। তাই এসব বিষয়ে তাঁকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

গণমানুষের রায়ের সঙ্গে বেইমানি করে সরকার টিকতে পারবে না। রাষ্ট্র সংস্কারের যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অর্জনে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলব। জনগণের এই ঐতিহাসিক রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে রাজপথের আন্দোলন ও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল

আকাশ থেকে কালো বজ্রপাত নামলেও আমরা আপনাদের সঙ্গে এই দেশেই থাকব। আমরা রাস্তায় নেমেছি কোনো দলীয় দাবি নিয়ে নয়। রাস্তায় নেমেছি, কারণ নতুন করে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদ তাড়াতে অনেক জীবন দিতে হয়েছে। এখন চোখ রাঙানো হয়…

জনপ্রিয় টার্গেট

ভারতে পাচার শিশুসহ ৯ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

আপনি দয়া করে সাবধান থাকবেন—প্রধানমন্ত্রীকে মির্জা আব্বাস

প্রকাশ: ০৯:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬