বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, গোলাগুলিতে মুখোমুখি হয় ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ (SBU) এবং সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর (HUR)-এর সদস্যরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসবিইউ জানায়, এই ধরনের সংঘর্ষ ‘কোনোভাবেই ঘটা উচিত ছিল না’ এবং ঘটনাটির তদন্তে রাষ্ট্রীয় তদন্তকারীদের সহযোগিতা করছে তারা।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের হয়ে যুদ্ধ করা এক রুশ নাগরিককে এসবিইউ সম্প্রতি গ্রেপ্তার করার পর থেকেই দুই সংস্থার মধ্যে উত্তেজনা তৈরি হয়। ওই ব্যক্তি এইচইউআর-এর তত্ত্বাবধানে ছিলেন বলে জানা গেছে। তদন্তের অংশ হিসেবে এসবিইউ কর্মকর্তারা একটি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানোর সময় সেখানে এইচইউআর-এর কর্মকর্তারা উপস্থিত হন। একপর্যায়ে গুলি বিনিময় শুরু হলে এইচইউআরের তিন কর্মকর্তা আহত হন।
এসবিইউ দাবি করেছে, রুশপন্থী একটি সন্ত্রাসী ষড়যন্ত্র নস্যাৎ করতে এইচইউআর-এর সঙ্গে যৌথভাবে কাজ করছিল তারা। ওই ষড়যন্ত্রের লক্ষ্য ছিল সম্প্রতি ইউক্রেনে আসা এক রুশ বিরোধী নেতাকে হত্যা করা। সংস্থাটির দাবি, তদন্ত চালানোর সময় তাদের কর্মকর্তারা সশস্ত্র হামলার মুখে পড়েন এবং আত্মরক্ষার্থে অস্ত্র ব্যবহার করেন।
বৃহস্পতিবার এসবিইউ গ্রেপ্তার হওয়া রুশ নাগরিকের একটি ভিডিও প্রকাশ করে। সেখানে ওই ব্যক্তি দাবি করেন, রাশিয়া থেকে মস্কোর গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক ব্যক্তি তাঁকে ইউক্রেনের সামরিক কর্মকর্তাসহ কয়েকজনকে হত্যার জন্য নিয়োগের চেষ্টা করেছিলেন। তবে তাঁর আইনজীবী দাবি করেছেন, চাপ প্রয়োগ করে ভিডিওটি ধারণ করা হয়েছে এবং গোলাগুলির ঘটনাকে আড়াল করতেই এটি প্রকাশ করা হয়েছে। পরে ওই ব্যক্তিকে এসবিইউ হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, কিয়েভে রুশ হামলা তীব্র হওয়ার মধ্যেই এই ঘটনা ঘটল। বুধবার রাতের হামলায় ইউক্রেনজুড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। একই সময়ে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত মার্কিন নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ঘাটতিও দেখা দিয়েছে।
এর পাশাপাশি ইউক্রেন রাশিয়ার গভীরে হামলার জন্য দূরপাল্লার ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। শুধু তাই নয়, ক্রমবর্ধমান ড্রোন হামলার কারণে রাশিয়ার আকাশসীমা ব্যবহারে বিমান সংস্থাগুলোকে সতর্কও করছেন জেলেনস্কি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহার সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেন।
মালয়েশিয়ার একটি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত টয়লেটের স্যানিটারি বিন থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের আইনসভা এমন একটি আইন পাস করেছে, যার আওতায় সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলার বিচার প্রায় সম্পূর্ণ গোপনে করা যাবে। বিচারক, সরকারি কৌঁসুলি, পুলিশ কর্মকর্তা, সাক্ষী এমনকি আসামিপক্ষের আইনজীবীর পরিচয়ও গোপন রাখার সুযোগ থাকছে নতুন আইনে।
দৈনিক টার্গেট 





















