মালয়েশিয়া গেলেন গোলাম পরওয়ার

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি সফরে রওনা হন। তার সঙ্গে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান International Institute of Advanced Islamic Studies আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে অংশ নেবেন জামায়াতের এই শীর্ষ নেতা। আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য ওই সেমিনারে তিনি “এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ : অগ্রযাত্রার পথ” বিষয়ক আলোচনায় বক্তব্য উপস্থাপন করবেন।

সম্মেলনে বিভিন্ন দেশের ইসলামি চিন্তাবিদ, গবেষক ও নীতিনির্ধারকদের অংশগ্রহণের কথা রয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক সহযোগিতা, সমন্বিত কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে মতবিনিময় হবে।

সফর শেষে আগামী ২০ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে মিয়া গোলাম পরওয়ার-এর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।