সীমান্তে আটক দুই ছাত্র, ফেরত দিল বিএসএফ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫২ বার পঠিত হয়েছে

পঞ্চগড়ের সদর উপজেলার পাটশিরি সীমান্ত এলাকায় কাঁটাতারের কাছে ছবি তুলতে গেলে দুই বাংলাদেশি স্কুলছাত্রকে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রায় আট ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আবার বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

ঘটনাটি ঘটে বুধবার সকালে। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর ও পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার দুই কিশোর আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সীমান্ত সংলগ্ন এলাকায় ঘুরতে যায়। সেখানে কাঁটাতারের কাছাকাছি দাঁড়িয়ে তারা ছবি তুলছিল। এ সময় পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

আটক দুই কিশোর হলো আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্রজিত রায় (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় চন্দ্র রায় (১৪)।
পরিবার সূত্র জানায়, তারা পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি প্রধানপাড়া এলাকায় তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল।

পরে বিষয়টি জানাজানি হলে সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর বিকেলের দিকে দুই কিশোরকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস জানান, পতাকা বৈঠকের মাধ্যমে দুই স্কুলছাত্রকে নিরাপদে ফেরত আনা হয়েছে এবং তারা বর্তমানে পরিবারের কাছে রয়েছে।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় শিশু-কিশোরদের অজান্তে এমন ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়া প্রায়ই সমস্যা তৈরি করে। এ ধরনের ঘটনা এড়াতে সীমান্ত সংলগ্ন এলাকায় আরও সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

সীমান্তে আটক দুই ছাত্র, ফেরত দিল বিএসএফ

প্রকাশ: ০৮:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬