রাশিয়ার আকাশ ব্যবহারে বিমান সংস্থাগুলোকে সতর্ক করলেন জেলেনস্কি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

মঙ্গলবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ার আকাশ এখন ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। তবে ইউক্রেন বেসামরিক বিমান চলাচলকে লক্ষ্যবস্তু করতে চায় না বলেও তিনি স্পষ্ট করেন। তাঁর ভাষায়, ‘কোনো বেসামরিক বিমানকে’ হুমকি দেওয়ার উদ্দেশ্য ইউক্রেনের নেই এবং নিরপরাধ মানুষের প্রাণহানিও তারা চায় না। তবে রাশিয়ার আকাশে বিপুলসংখ্যক ড্রোন থাকবে, যা বিবেচনায় নিতে হবে।

মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মতো বড় শহরের বিমানবন্দরগুলোতে চলাচলকারী এয়ারলাইনগুলোর প্রতি বিশেষ সতর্কতা জারি করেন জেলেনস্কি। ইউক্রেনের ড্রোন হামলার কারণে এরই মধ্যে রাশিয়ার বড় কয়েকটি বিমানবন্দরে বারবার ফ্লাইট ওঠানামা বন্ধ রাখতে হয়েছে। বুধবারও (২ সেপ্টেম্বর) বেশ কয়েকটি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে।

রাশিয়ার ‘কোভিয়র’ বা ‘কার্পেট’ নামে পরিচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় কোনো এলাকায় ড্রোন শনাক্ত হলে সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ কারণে বিমানবন্দর সরাসরি লক্ষ্যবস্তু না হলেও ড্রোন হামলা ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত করতে পারে।

বিমান চলাচলের ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওসপ্রে ফ্লাইট সলিউশনস জানিয়েছে, ইউক্রেনের অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সীমান্তের ৩০০ কিলোমিটারের মধ্যে হলেও রাশিয়ার গভীরে হামলা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি স্বল্পমেয়াদে এসব হামলার মাত্রা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেলেনস্কির বক্তব্যকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ঘোষণা’ হিসেবে অভিহিত করেছেন। কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে সাংবাদিকদের পুতিন বলেন, সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করা যায় না।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর অধিকাংশ পশ্চিমা এয়ারলাইন রুশ আকাশসীমা এড়িয়ে চলছে। তবে তুরস্ক, চীন ও উপসাগরীয় দেশগুলোর কয়েকটি এয়ারলাইন এখনো এই পথ ব্যবহার করে। এ পথে এশিয়া ও ইউরোপের মধ্যে সময় ও জ্বালানি সাশ্রয় হয়।

নেপাল-চীন সীমান্তের গুরুত্বপূর্ণ গিরং সীমান্ত ক্রসিংয়ে যাওয়ার সড়ক ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংস হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তা পুনর্নির্মাণ করেছে চীন। বুধবার (২ সেপ্টেম্বর) সড়কটির শেষ অংশও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজতে ২০০০ নেপালি রুপি (১৬০০ টাকার সমপরিমাণ) ধার করে দিনের পর দিন দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিচ্ছেন পঞ্চাশোর্ধ্ব তালকা সদা। ক্ষুধা, ক্লান্তি, পায়ের ব্যথা আর হতাশা তাঁকে ঘিরে ধরলেও ছেলেকে খুঁজে পাওয়ার আশায় এখনো হাল ছাড়েননি তিনি।

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর গত জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দি ইকোনমিক টাইমস।

জনপ্রিয় টার্গেট

বীর মুক্তিযোদ্ধার জানাজায় মোবাইল চুরি, আটক চক্রের ২ সদস্য

রাশিয়ার আকাশ ব্যবহারে বিমান সংস্থাগুলোকে সতর্ক করলেন জেলেনস্কি

প্রকাশ: ০৭:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬