ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটের দিকে (ভারতীয় সময়) ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

তবে নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। দেশটির সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকা রয়েছে। হিমালয়-সংলগ্ন বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পশ্চিমবঙ্গ থেকে পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্পের শক্তিশালী কম্পনে বহুতল ভবন, আবাসিক বাড়িঘর, বৈদ্যুতিক খুঁটি ও বিদ্যুতের ওপর দিয়ে যাওয়া তারগুলো কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সকালে হাঁটতে ও ব্যায়াম করতে বাইরে বের হওয়া লোকজনও আকস্মিক এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন। এ ছাড়া, লপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশের ভারত সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়েও ভূমিকম্পের তীব্রতা টের পাওয়া যায়। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় আলাদা আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৫। নসিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

সিডনিতে ভয়ংকর লাল আগুনে পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

অস্ট্রেলিয়ার সিডনিতে অত্যন্ত আগ্রাসী ও ক্ষতিকর প্রজাতির লাল আগুনে পিঁপড়ার (রেড ফায়ার অ্যান্ট) একটি বাসা ধ্বংস করেছে কর্তৃপক্ষ। তবে নতুন করে এ প্রজাতির পিঁপড়ার উপস্থিতি শনাক্ত হওয়ায় এর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা সতর্ক করেছেন, এই পিঁপড়া মানুষের পাশাপাশি পোষা প্রাণী

মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণা

নেপালের বন্যায় বিধ্বস্ত অঞ্চল পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য ১৫ হাজার কোটি ভারতীয় রুপির (২৪ হাজার কোটি নেপালি রুপি) অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর মধ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ ঘোষণা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ২৪, এখনো নিখোঁজ ৩০

ইন্দোনেশিয়ায় মিষ্টান্ন তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে পুড়ে যাওয়া কারখানার ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়ায় এবং ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে আগুনের তাপ ও উত্তপ্ত অংশ থাকায় উদ্ধারকর

জনপ্রিয় টার্গেট

আজকের রাশিফল: শিল্প-সাহিত্যে অনুরাগ বাড়বে, সহকর্মীদের সঙ্গে আড্ডায় সাবধান থাকুন

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে

প্রকাশ: ০৯:৪১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬