মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসে দেশটিতে শতবর্ষী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জনে। আগের বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে প্রায় ৮ হাজার। এ নিয়ে টানা ৫৬ বছর জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা বেড়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শতবর্ষীদের বড় অংশই নারী। মোট শতবর্ষী মানুষের ৮৮ শতাংশ বা ৯৪ হাজার ২৯৮ জনই নারী।
স্বাস্থ্যমন্ত্রী কেনইচিরো উয়েনো এই পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবে দেখছেন। সাংবাদিকদের তিনি বলেন, এত বিপুলসংখ্যক মানুষ দীর্ঘ সময় ধরে সক্রিয় ও সুস্থ জীবনযাপন করছেন—এটি অত্যন্ত আনন্দের বিষয়।
দীর্ঘায়ুর দিক থেকে জাপান বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটির মানুষের গড় আয়ু ছিল ৮৪ বছর। একই সময়ে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৯ বছর।
জাপানিদের দীর্ঘায়ুর পেছনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে মনে করেন বিজ্ঞানীরা। দেশটির শহরগুলোতে দীর্ঘ কর্মঘণ্টার সংস্কৃতি থাকলেও অনেক মানুষ ‘ইকিগাই’ দর্শন অনুসরণ করেন। জীবনে অর্থ, উদ্দেশ্য ও আনন্দ খুঁজে পাওয়ার এই জাপানি দর্শন মানুষের মানসিক ও সামাজিকভাবে সক্রিয় থাকার ক্ষেত্রে ভূমিকা রাখে বলে মনে করা হয়।
এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষদের কয়েকজনও জাপানে বসবাস করছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কিয়োটোর ১১৪ বছর বয়সী ফুয়ো কিশিমোতো এবং কুমামোটোর ১১২ বছর বয়সী হিকারু কাতো তাঁদের মধ্যে অন্যতম।
তবে দীর্ঘায়ুর এই সাফল্যের পাশাপাশি জাপানকে বড় ধরনের জনমিতিক সংকটও মোকাবিলা করতে হচ্ছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় প্রবীণদের সেবার ব্যয় বাড়ছে। একই সঙ্গে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ায় শ্রমবাজারেও চাপ তৈরি হচ্ছে।
দীর্ঘজীবী একটি প্রজন্ম তৈরি হলেও জাপানের মোট জনসংখ্যা প্রায় ১২ কোটি ৩০ লাখ, যা ক্রমাগত কমছে। দেশটিতে জন্মহারও রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
শ্রমিক সংকট মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে জাপান দক্ষ ও অন্যান্য বিদেশি শ্রমিকদের জন্যও দরজা খুলেছে। তবে দেশটিতে বিদেশিবিরোধী মনোভাব বাড়তে থাকায় সরকার সম্প্রতি ভিসার কিছু শর্ত আরও কঠোর করেছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, সৌদি আরব গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় ৫৪টি বিমান হামলা চালিয়েছে। ইয়েমেন থেকে সৌদি আরবের তিনটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৌদি নেতৃত্বাধীন জোট ‘দৃঢ়ভাবে’ জবাব দেওয়ার অঙ্গীকার করার পর এই হামলার অভিযোগ উঠল।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) জানায়, সাদ্দাম সরকারের সঙ্গে ওই ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। তদন্তের পর তাঁকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম রাদ আলানবাগি।
পৃথিবীর কক্ষপথে একটি মহাকাশ অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক জানিয়েছেন, শত্রুপক্ষের সম্ভাব্য হামলা থেকে মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখতে ওই ‘অন-অরবিট’ অস্ত্র মোতায়েন করা হয়েছে।
দৈনিক টার্গেট 



















