ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

সেন্ট্রাল কমান্ড আরও জানায়, ইরানের হামলার জবাবে মার্কিন বাহিনী খার্গ দ্বীপের উপকূলে অবস্থানরত ‘এম/টি ডাউনি’ এবং জাস্ক বন্দরের কাছে থাকা ‘এম/টি স্টার্ক ১’ নামে আইআরজিসির দুটি অপরিশোধিত তেল ট্যাংকার স্থায়ীভাবে অচল ও ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া ওমান উপসাগরে থাকা ‘এম/টি কাইলো’ (যা ‘নোক্সেন’ নামেও পরিচিত) নামে আরেকটি খালি ট্যাংকারও অচল করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সেন্টকম।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, ধ্বংস করা ৩টি তেলবাহী ট্যাংকার মূলত একটি বহু বিলিয়ন ডলারের ‘ছায়া নেটওয়ার্কের’ অংশ ছিল। এর মাধ্যমে আইআরজিসি এবং তাদের সমর্থিত আঞ্চলিক সশস্ত্র প্রক্সি গোষ্ঠীগুলোর তহবিলের জোগান দেওয়া হতো।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার তেহরানকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আইআরজিসির উদ্দেশে আমাদের বার্তা স্পষ্ট—আপনারা যদি আমাদের জাহাজ লক্ষ্য করে গুলি চালান, তবে আপনাদের আরও চড়া মূল্য দিতে হবে। প্রয়োজনে ইরানের এই অরক্ষিত তেল বহর পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।’

এর আগে আজ শনিবার দিনের শুরুতেই ইরানি আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, পারস্য উপসাগরের খার্গ দ্বীপের কাছে একটি ইরানি ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় সূত্রের বরাতে তাসনিম নিশ্চিত করে, বিস্ফোরণের আগে ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়ার কারণে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

এর আগে গত ৩১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এআই দিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন, খার্গ দ্বীপকে ছারখার করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক-এর তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই পরিচালিত হতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খার্গ দ্বীপের ট্রানজিট পয়েন্ট দিয়ে।

ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ…

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব নিয়ে মস্কোয় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার (৫ আগস্ট) তাঁদের বহনকারী বিমান মস্কোয় অবতরণ করে বলে রয়টার্সকে জানিয়েছেন এ সফর সম্পর্কে অবগত দুটি সূত্র..

নেপালে প্রলয়ংকরী বন্যায় হাজার হাজার মানুষ নিখোঁজ ও মৃত্যুর খবরের মাঝেই কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে গত কয়েক দিনে ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার হওয়া মোট জীবিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

জনপ্রিয় টার্গেট

ভারতে পাচার শিশুসহ ৯ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ০৯:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬