৫ ট্যাংকার ডুবিয়ে দেওয়ায় ১০ জাহাজে ইরানের হামলা—তেলের দাম ১০০ ডলার ছাড়াল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যায়। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, যা জুলাইয়ের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় খুচরা দামও গ্যালনপ্রতি ৫ দশমিক ৯৪ ডলারের ওপরে উঠে নতুন রেকর্ড গড়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস করা হয়েছে। হামলার পর আগুনে জ্বলতে থাকা জাহাজের ভিডিও প্রকাশ করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরপর দুই দিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন নৌযান লক্ষ্য করার পর এই হামলা চালানো হয়েছে। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানায় ওয়াশিংটন।

অন্যদিকে আইআরজিসি জানায়, তারা জর্ডানের আল-আজরাকের কাছে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির একটি নিষিদ্ধ ঘোষিত এলাকায় প্রবেশের চেষ্টা করা দুটি মার্কিন নৌযান ও ৮টি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে তারা।

ইরান একই সঙ্গে কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী জাহাজগুলোকে হুমকি দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান বন্দরে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হতো। ইরানের অবরোধে বর্তমানে ওই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

এর মধ্যেই ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতও বেড়েছে। মঙ্গলবার হুতিদের হামলায় সৌদি আরবের চারটি শহরের তেল স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং ৭৩ জন আহত হন। ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে বৈশ্বিক বাজারে উদ্বেগ আরও বেড়েছে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

জনপ্রিয় টার্গেট

ঘুষ চাওয়ার অডিও ভাইরাল: জাজিরা থানার সেই এসআই প্রত্যাহার

৫ ট্যাংকার ডুবিয়ে দেওয়ায় ১০ জাহাজে ইরানের হামলা—তেলের দাম ১০০ ডলার ছাড়াল

প্রকাশ: ০৬:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬