রোহিঙ্গাদের অস্তিত্ব আবারও অস্বীকার মিয়ানমারের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮৮ বার পঠিত হয়েছে

জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে প্রত্যাবাসন নিয়ে উদ্বেগ প্রকাশের পর মিয়ানমার সরকার আবারও তাদের অবস্থান স্পষ্ট করল।

২০১৭ সালে রাখাইনে নির্যাতনের মুখে কক্সবাজারে পালিয়ে আসে রোহিঙ্গারা। কক্সবাজারের আশ্রয়শিবিরে ১২ লাখ রোহিঙ্গা রয়েছে। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়ায়ও পালিয়েছিল রোহিঙ্গারা। ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা মালয়েশিয়ায় বাস করছে। সেখানে মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর বাস্তুচ্যুত নাগরিকেরাও রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে মালয়েশিয়া সরকার।

এদিকে রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমার গতকাল বলেছে, তারা (রোহিঙ্গা) যে জাতিসত্তার মানুষ হিসেবে দাবি করে সেটা মিথ্যা। মিয়ানমারে এই ধরনের কোনো জাতিসত্তার মানুষ নেই। এ ছাড়া বিভিন্ন দেশে রোহিঙ্গা গণহত্যা স্মরণের বিষয়েও নিন্দা জানিয়েছে মিয়ানমার সরকার।

এই নিন্দা জানালেও কিংবা রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলেও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় কোথাও রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেনি।

এদিকে রোহিঙ্গাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা। তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই জাতিগোষ্ঠীর মানুষদের মিয়ানমারে পাঠানো হলে নতুন করে আবারও নির্যাতন শুরু হতে পারে; কারণ এর আগে তাদের ওপর গণহত্যা চালানো হয়েছে।

রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংস্থাটির গত বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের পরিবেশ বর্তমানে মিয়ানমারে নেই।

এই পরিস্থিতিতে মালয়েশিয়ার অনেক অভিবাসীকে আটককেন্দ্রগুলোয় রাখা হয়েছে, যার মধ্যে রোহিঙ্গারাও রয়েছে। মালয়েশিয়া সরকার যদি এই রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তারা সেখানে যেতে রাজি কি না এবং স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিতে পারছে কি না—এ নিয়ে সংশয় রয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির দুই নিরাপত্তা সংস্থার সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

২৫০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় পা রেখেই বারে ছুটে যাননি মার্কিন নৌবাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক। বরং তাঁদের বেশির ভাগকেই দেখা গেছে শপিংমলে কেনাকাটা করতে। দীর্ঘদিন একটি ধূসর ইস্পাতের যুদ্ধজাহাজে বন্দিজীবন কাটানোর পর সাধারণ জীবনের স্বাদ পেতেই যেন কেনাকাটাকে…

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহার সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেন।

জনপ্রিয় টার্গেট

রোহিঙ্গাদের অস্তিত্ব আবারও অস্বীকার মিয়ানমারের

প্রকাশ: ০২:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬