ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

পাওয়া সময়টাকে কাজে লাগাতে তাই সাদা বলের সিরিজের প্রস্তুতিতে আগেভাগেই মাঠে নেমে পড়েছে সাদা বলের সিরিজে থাকা ক্রিকেটাররা। ১ ডিসেম্বর থেকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ ৩টি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। আজ সেঞ্চুরিয়নে দলের অনুশীলন শেষে সাদা বলের সিরিজ নিয়ে কথা বলেছেন ইয়াসির আলী রাব্বি। টেস্ট সিরিজে বাংলাদেশ ভালো করতে না পারলেও ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে অবিচল বাংলাদেশ।

আজ অনুশীলনে ছিলেন তানভীর ইসলাম, ইয়াসির আলী রাব্বি, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। তাঁদের সঙ্গে ছিলেন কোচিং প্যানেলের সদস্যরাও। কাতারে ‘এ’ দলের টুর্নামেন্টের মাঝপথে দক্ষিণ আফ্রিকায় যোগ দিয়েছেন ইমন। রিশাদ উড়ে গিয়েছেন বাংলাদেশ থেকে। তানোর ও ইয়াসিরও যোগ দিয়েছেন দলের সঙ্গে।

দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন ইয়াসিরও। জাতীয় দলে ফেরার প্রত্যাশা সব সময়ই ছিল তাঁর। এবার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিও অনুপ্রেরণা জোগাচ্ছে তাঁকে। সেই সিরিজে দলের জয়ে অবদান রেখেছিলেন তিনি।

অনুশীলনের ফাঁকে বিসিবির এক বার্তায় ইয়াসির বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছি। ভালো লাগছে। সব সময়ই প্রত্যাশা ছিল, আবার জাতীয় দলে ফিরব এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব। শেষবার দক্ষিণ আফ্রিকায় এসে আমরা ওয়ানডে সিরিজ জিতেছিলাম। আমিও দলের জন্য অবদান রাখতে পেরেছিলাম। সেটি অবশ্যই অনুপ্রেরণা দেবে। আগের সাফল্য ধরে রাখার চেষ্টা করব।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বাংলাদেশের জন্য কত কঠিন, সেটি নতুন করে বলার আর দরকার নেই। তবে আগের সিরিজ জয়ের অভিজ্ঞতা এবার বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। ইয়াসিরের লক্ষ্যও পরিষ্কার—দল হিসেবে খেলে সিরিজ জয়। তাঁর ভাষায়, ‘যা চলে গেছে, তা নিয়ে এখন আর ভাবতে চাই না। সামনে ওয়ানডে সিরিজ। আমরা সবাই একসঙ্গে থেকে বাংলাদেশকে জেতানোর চেষ্টা করব। ওয়ানডেতে আমরা ভালো খেলছি, সেটি আমাদের জন্য ইতিবাচক দিক। দলও বেশ ভালো। এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ।’

‘অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারি ভুলে সামনে এগোনো উচিত’

২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই বল টেম্পারিং-কাণ্ডের রেশ এখনো কাটেনি। নতুন করে আলোচনায় আসা ‘স্যান্ডপেপার-কাণ্ড’ থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার পরামর্শ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

চলন্ত মোটরসাইকেলে ক্যাচ ধরে ভাইরাল পাকিস্তানি দর্শক

ক্রিকেট মাঠে এমন অনেক ঘটনা ঘটে, যা সত্যিই অবাক করে। মাঠের বাইরেও এমন অনেক মুহূর্তের সাক্ষী হয়ে থাকেন দর্শকেরা। দাঁড়িয়ে কিংবা গ্যালারিতে বসে ছক্কা থেকে আসা বল ক্যাচ ধরার ঘটনা নতুন নয়। তবে এবার পাকিস্তানে ঘটেছে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা। চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেছেন এক

বাংলাদেশ সিরিজের মাঝপথে দুই ক্রিকেটারকে হারাল দক্ষিণ আফ্রিকা

টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা এখন মুখোমুখি হবে সাদা বলের সিরিজে। ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে সাদা বলের সিরিজ শুরুর আগমুহূর্তে বড় ধাক্কা খেল প্রোটিয়ারা। হারাতে হলো দুই তারকা ক্রিকেটারকে।

জনপ্রিয় টার্গেট

যুক্তরাষ্ট্র-ইরান সর্বাত্মক যুদ্ধের শঙ্কায় আরব কূটনীতিকেরা

‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’

প্রকাশ: ১২:০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬