হুট করে ক্রিকেটার-অধিনায়ক পরিবর্তন করার জলজ্যান্ত উদাহরণ পিসিবি দেখাল চলমান ইংল্যান্ড সিরিজেই। লর্ডসে দ্বিতীয় টেস্টের পর দুই কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকে বরখাস্ত করল পিসিবি। সাত ক্রিকেটারকে দেশে ফিরিয়ে পাঁচ ক্রিকেটারকে এজবাস্টন টেস্টের আগে যুক্ত করল পাকিস্তান। বাজে অবস্থার মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এমন অবস্থায় নিজের দলের জন্য কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন মুশতাক। বিবিসির স্টাম্পড পডকাস্টে সাবেক পাকিস্তানি লেগস্পিনার বলেছেন, ‘অবশ্যই আমি আমার দেশের জন্য এটা করতে চাই। বিশেষ করে এই সময়ে।’
বর্তমানে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন মুশতাক। কিন্তু উপমহাদেশের ক্রিকেটে ভালো পারফরম্যান্সে যেমন বয়ে যায় প্রশংসার বন্যা, বাজে অবস্থায় সামাজিকমাধ্যমে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রূপ। কোচ হলে তো কথাই নেই। সব সময় চাকরি হারানোর ভয়ে টটস্থ থাকতে হয়। বিবিসির স্টাম্পড পডকাস্টে বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘আমার শুধু একটা জিনিস প্রয়োজন। কখনো কখনো নিজের দেশের হয়ে কাজ করতে ভয় লাগে। যখন মানুষ আপনাকে সম্মান করে না এবং এখানে-সেখানে নেওয়া সিদ্ধান্তের কারণে আপনাকে বরখাস্ত করে দেয়। যখন আপনি দেখেন, একটা সফর চলার সময় কাউকে বরখাস্ত করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে ভয় কাজ করবে।’
এ বছরের এপ্রিলে পাকিস্তানের টেস্ট দলের কোচ হয়েছিলেন সরফরাজ। তবে মাত্র চার ম্যাচেই শেষ তাঁর কোচিং দায়িত্ব। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টেও হারে পাকিস্তান। আর তিন বছর বোলিং কোচের দায়িত্বে থাকার পর গুলেরও চাকরি চলে যায় ইংল্যান্ড সিরিজ হারের পর। সরফরাজ-গুলকে বরখাস্ত করার ঘটনা তাড়িত করে মুশতাককেও।
মুশতাকের মতে কোনো সিরিজের মাঝপথে কাউকে বরখাস্ত করা দলে ভালো কোনো বার্তা দেয় না। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বিবিসিতে বলেন, ‘আমি মনে করি, এসব বিষয় যদি ঠিক করা যায়, তাহলে শুধু আমি নই—কোচিংয়ের সঙ্গে যুক্ত প্রত্যেক পাকিস্তানি ক্রিকেটারই দেশের সেবা করতে চাইবে। আমার জন্য এটাই চ্যালেঞ্জ নেওয়ার সেরা সময়। ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে চাই। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তাদের আত্মবিশ্বাসী করে তুলতে চাই এবং এমন একটি দল গড়ে তুলতে চাই, যারা প্রতিপক্ষ দলগুলোর জন্য সত্যিকারের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।’
২০২৪ সাল থেকে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন মুশতাক। লেগস্পিনার রিশাদ হোসেন তাঁর হাতেই পরিণত হয়ে উঠেছেন। ২০২৪ সালে ১৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারী এখন রিশাদ। বাংলাদেশের এই লেগস্পিনার এরপর বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন।
হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে পাকিস্তানকে প্রথম টেস্টে হারিয়েছে ইংল্যান্ড। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংলিশরা। পরশু এজবাস্টনে শুরু হবে তৃতীয় টেস্ট। পাকিস্তান এবার নামবে ধবলধোলাই এড়াতে।
ফুটবলকে বিদায় বলার পর কী করবেন ক্রিস্টিয়ানো রোনালদো—এ নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। এখনই এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া মুশকিল। তবে মাঠের বাইরে তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে হলিউড।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের কোচিং সেটাপে যুক্ত হলেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের মেন্টর হলেন পিটারসেন। ১২ বছর পর ইংলিশদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পুনরায় ফিরলেন আলোচিত এই ক্রিকেটার।
মাঠের পারফরম্যান্সের মতোই যেন ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কখন যে কী ঘটে, সেটা আগে থেকে অনুমান করা মুশকিল। কখনো কখনো ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও ঠিকই মাঠে নামেন ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলেরাও সেই দাবি করেছেন।
দৈনিক টার্গেট 























