৬ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ডেডলাইন স্কোয়াড ও ক্যাপিটাল স্ট্রাইকার্স ছাড়াও মাঠে নামে সাইবার প্রাঙ্ক, রিমার্ক রেঞ্জার্স, এফসি স্পার্টান ও হারল্যান ভাইকিংস।
গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে শুরু হয় শিরোপার লড়াই। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে রাতে অনুষ্ঠিত হয় ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে ডেডলাইন স্কোয়াড ও ক্যাপিটাল স্ট্রাইকার্সের কেউই নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। এরপর টাইব্রেকারে ক্যাপিটাল স্ট্রাইকার্সকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ডেডলাইন স্কোয়াড। শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন দলটির খেলোয়াড়েরা। রানার্সআপ হয় ক্যাপিটাল স্ট্রাইকার্স।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে নিজের পক্ষ থেকে উভয় দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কারও ঘোষণা করেন শাহরিয়ার আলম শুভ। তাঁর এ ঘোষণা খেলোয়াড়দের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসাহ জোগায়।
দিনভর মাঠের লড়াই, ফাইনালের রোমাঞ্চ আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় রিমার্ক প্রিমিয়ার লিগের এবারের আসর।

দৈনিক টার্গেট 



























