ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মরিনিওই বদলে দিয়েছেন রিয়ালকে’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ৬ মিনিটে গোল করে এগিয়ে যান সেলতা স্ট্রাইকার পাবলো দুরান। কিন্তু প্রথমার্ধে এতটাই ছন্নছাড়া খেলছিল যে গোল শোধের কোনো পথই খুঁজে পাচ্ছিল না স্বাগতিকেরা।

তবে বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে তারা। জুড বেলিংহামের গোলে সমতায় ফেরার পর শেষ দিকে কার্লোস এসপির গোলে নাটকীয় জয় নিশ্চিত করে রিয়াল। মরিনিও খেয়াল করছিলেন খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি কাজ করছে। তখন কৌশলগত দিকেও তো পরিবর্তন এনেছেন। এমনকি সতীর্থদের অনুপ্রেরণাও জুগিয়েছেন মরিনিও।

দ্বিতীয়ার্ধে রিয়ালের ঘুরে দাঁড়ানোর নেপথ্যের নায়ক হিসেবে মরিনিওর কথা উল্লেখ করেছেন কোর্তোয়া। রিয়ালের গোলরক্ষক বলেন, ‘বিরতির সময় মরিনিওর বক্তব্য ছিল গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে আমরা নিজেদের মতো খেলতে পারিনি। আমরা দৌড়াইনি, ফুটবলের মৌলিক বিষয়গুলোও ঠিকভাবে করতে পারিনি। শুরুতেই তারা গোল করেছিল। এরপর সুযোগ তৈরি করতে আমাদের কঠিন হচ্ছিল। আমরা ভালো খেলিনি।’

রিয়ালকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কোর্তোয়াও। কঠিন সময়ে একের পর এক দারুণ সেভ করেছেন। জয়ের পর তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, বেশি দৌড়েছি এবং সবকিছুই ভালোভাবে করেছি। প্রথম গোলটি করার পর আমার আর কোনো সন্দেহ ছিল না যে আমরা ঘুরে দাঁড়াব। বিশেষ করে কার্লেসকে মাঠে নামতে দেখে। আক্রমণভাগে সে আমাদের তুরুপের তাস। ভিনিসিয়ুসও তার জন্য দারুণ একটি ক্রস দিয়েছিল।’

১৩ ম্যাচে ১১ জয় ও ২ হারে ৩৩ পয়েন্ট নিয়ে লা-লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। সবার ওপরে থাকা বার্সেলোনারও পয়েন্ট ৩৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে বার্সা।

বেঞ্চ থেকে রিয়ালের ত্রাতা এসপি

বেঞ্চ থেকে রিয়ালের ত্রাতা এসপি

রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত মাত্র ৬৩ মিনিট মাঠে ছিলেন কার্লোস এসপি। তাতেই ভক্তদের মন জয় করে নিয়েছেন এই তরুণ স্ট্রাইকার। সীমিত সময়ের সুযোগ কাজে লাগিয়ে একের পর এক গোল করে এখন আলোচনায় তিনি।

বিপুল ভোটে রিয়ালের পরিচালনা পর্ষদে নাদাল

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। ক্লাবের বিশেষ সাধারণ সভায় ৯৯.৫ শতাংশ ভোট পেয়ে নতুন দায়িত্ব পেয়েছেন ২২ গ্র্যান্ড স্লামজয়ী এই স্প্যানিশ তারকা।

জনপ্রিয় টার্গেট

গাংনীতে পরীক্ষা চলাকালে শর্টসার্কিট থেকে শ্রেণিকক্ষে আগুন, অল্পের জন্য রক্ষা পেল শিশুরা

‘মরিনিওই বদলে দিয়েছেন রিয়ালকে’

প্রকাশ: ০৬:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬