ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদবিরোধী ঐক্য: আলোচনায় সর্বদলীয় সমাবেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

সরকার ও ক্ষমতাসীন দল বিএনপির একাধিক সূত্র বলছে, সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এবং ফ্যাসিবাদবিরোধী অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা ও বোঝাপড়ার মধ্য দিয়ে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করা হবে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রয়েছে, এমন দায়িত্বশীল একাধিক নেতা বলেন, ফ্যাসিবাদের তৎপরতা মোকাবিলায় করণীয় ঠিক করতে সর্বদলীয় বৈঠক হবে। সেখানে এ বিষয়ে একটি চার্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। দলগুলো নিজস্ব রাজনৈতিক কর্মসূচির বাইরে ফ্যাসিবাদ মোকাবিলায় কী কী কার্যক্রম চালাবে, তা এতে উল্লেখ থাকতে পারে। সামগ্রিক কর্মসূচির অংশ হিসেবে বড় জনসভাও হতে পারে, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। আলোচনার মধ্য দিয়ে এসব বিষয় চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তাঁরা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে চলতি বছর সরকার গঠন করে বিএনপি। এর মধ্যে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জনের পাশাপাশি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

বৈঠক প্রসঙ্গে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন তাঁরা। তাঁরা বলেছেন, কেবল কোনো মাস বা ঋতুকে কেন্দ্র করে জাতীয় ঐক্যের আহ্বান জানালে তা দীর্ঘস্থায়ী হবে না। স্থায়ী ঐক্য গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়ন, সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এর মাধ্যমে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব।

জানতে চাইলে জাতীয় সংসদের সরকারি দলের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সময় মিলিয়ে এই বৈঠকের সূচি নির্ধারণ করা হবে।’

দেশজুড়ে জামায়াতে ইসলামীর ফ্যাসিবাদবিরোধী কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকারের সঙ্গে বৈঠকের বিষয়ে গতকাল তিনি বলেন, দল হিসেবে জামায়াত এবং জোট হিসেবে ১১ দলীয় ঐক্য এখনো আলোচনার বিষয়ে কোনো আমন্ত্রণ পায়নি। আমন্ত্রণ পেলে বৈঠক হবে এবং আলোচনার মধ্য দিয়ে করণীয় ঠিক করা হবে। সব দলকে নিয়ে ফ্যাসিবাদবিরোধী জনসভার পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বৈঠকে সিদ্ধান্ত হবে। পরিকল্পনা তো আছেই। সব পরিকল্পনা তো আগে বলা যাবে না। সময়মতো সব জানিয়ে দেওয়া হবে।’

জুলাইয়ের শক্তির সঙ্গে কখনো ভালো ব্যবহার করেননি—সরকারকে জুবায়ের

কিন্তু আমরা এটাও বলতে চাই, জুলাইয়ের শক্তির সাথে আপনারা কখনো ভালো ব্যবহার করেন নাই। জুলাই শহীদ ও আহতরা এখন রাস্তায় ঘুরে। জাদুঘর যেটা করেছেন সেটা জুলাইয়ের জাদুঘর নয়, দলীয় জাদুঘর হয়ে গেছে। “সবার আগে বাংলাদেশ” না, এখন “সবার আগে বিএনপি” হয়ে গেছে…

উনি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আবদুল্লাহর

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি সারা জীবন বলে এসেছেন, পালিয়ে যাবেন না। অথচ শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন। এখন দেশে ফেরার কথা বললেও তিনি ফিরবেন না বলে মনে করেন এনসিপির এই নেতা। তাঁর ভাষ্য, ‘আমরাও তো চাই, উনি ফেরত আসুন। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।

সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে অস্ট্রেলিয়ায় কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন তিনি। বর্তমান সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ কেন্দ্র করেই সফর সংক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে…

জনপ্রিয় টার্গেট

তৈরি পোশাক খাত: মজুরি নিয়ে সমঝোতা হয়নি

ফ্যাসিবাদবিরোধী ঐক্য: আলোচনায় সর্বদলীয় সমাবেশ

প্রকাশ: ০১:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬