ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

• ইসির সঙ্গে সংলাপে এনসিপি চায় আলাদাভাবে অংশ নিতে, জামায়াত চাইছে জোটগত অংশগ্রহণ

• প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপি এককভাবে যাওয়ায় মনঃক্ষুণ্ন জামায়াত

১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি

ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নাখোশ জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে তা অন্য শরিকদের ওপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির নেতারা। তাঁরা বলছেন, জামায়াতে ইসলামী জোটের অভিভাবকত্ব দাবি করলেও সিদ্ধান্ত গ্রহণে অন্য শরিকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না। জোটের মধ্যে দলটি অগণতান্ত্রিক আচরণ করছে।

এনসিপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি সত্য নয়। আমরা দল এবং জোটের মিটিংয়ে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিই। যাঁরা এই অভিযোগগুলো করছেন, তাঁরা গণমাধ্যমে না বলে জোটের মিটিংয়ে এসে বলতে পারেন।’

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক হয় গত বৃহস্পতিবার। বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদেরজানান, প্রধানমন্ত্রীর আহ্বানে অনুষ্ঠেয় সংলাপ এবং ইসির সংলাপে ১১ দল জোটগতভাবে একসঙ্গেই অংশ নেবে। এরপর গতকাল শুক্রবার বিকেলে বৈঠক করেছে ১১ দলের লিয়াজোঁ কমিটি। এই বৈঠক শেষেও সংবাদ সম্মেলনে একই কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘ইসির সংলাপে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের দলের মনোভাব এককভাবে যাওয়ার পক্ষে।’

জোটের ভেতরে জামায়াতের আধিপত্য বিস্তারের প্রবণতা রয়েছে বলে জানিয়েছেন এনসিপির একাধিক নেতা। তাঁদের অভিযোগ, জোটের বৈঠকের আগের দিন জামায়াত নিজেদের নির্বাহী পরিষদের বৈঠক করে সিদ্ধান্ত নেয়। পরে সেই সিদ্ধান্ত জোটের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বড় দল হিসেবে অন্য শরিকদের ওপর আধিপত্য বিস্তারের এই প্রবণতা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন এনসিপির একাধিক নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক বলেন, জোটের সিদ্ধান্ত হতে হবে সব শরিকের আলোচনার ভিত্তিতে। কোনো একটি দলের সিদ্ধান্ত অন্যদের ওপর চাপিয়ে দেওয়া হলে জোটের গণতান্ত্রিক চর্চা প্রশ্নবিদ্ধ হয়। আধিপত্যবাদবিরোধী অবস্থানের কথা বলেও জোটের ভেতরে আধিপত্য ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা স্ববিরোধী। যে দল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছে, তারাই যদি জোটের মধ্যে অগণতান্ত্রিক আচরণ করে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জোটের উদ্দেশ্য নিয়েও এখন প্রশ্ন তুলছেন এনসিপির নেতারা। তাঁদের মতে, জোটের কিছু শরিক দল সাংগঠনিকভাবে দুর্বল। এ অবস্থায় জোটটি বৃহত্তর রাজনৈতিক দাবি আদায়ের প্ল্যাটফর্ম, নাকি জামায়াতের নিজস্ব অ্যাজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার, তা স্পষ্ট হওয়া দরকার। এনসিপির কোনো কোনো নেতার আশঙ্কা, জামায়াতের এই প্রবণতা অব্যাহত থাকলে জোটের শরিকদের মধ্যে দূরত্ব বাড়বে। সিদ্ধান্ত গ্রহণে অন্য দলগুলোর মতামত উপেক্ষা করা হলে জোটের ঐক্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।

দলীয় সূত্র বলছে, জামায়াতকে ছাড়া এনসিপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় অসন্তুষ্ট হয়েছে জামায়াতে ইসলামী। এর পর থেকে জামায়াতের নেতারা বলে আসছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ বা ইসির সংলাপ, সব জায়গায় তাঁরা জোটগতভাবে অংশ নেবেন।

এনসিপি নেতাদের প্রশ্ন, স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করতে আগ্রহী জামায়াতে ইসলামী ইসির সংলাপে জোটগতভাবে যেতে চাইছে কেন। তাঁদের আশঙ্কা, নিজেদের রাজনৈতিক দর-কষাকষির ক্ষমতা বাড়াতে জোটকে ব্যবহার করতে চাইছে দলটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন কেন্দ্রীয় নেতা বলেন, ‘১১ দলীয় ঐক্যকে জামায়াত রাজনৈতিক আন্দোলন নাকি দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, সেটা পরিষ্কার হওয়া উচিত। তাঁরা নিজেদের সিদ্ধান্ত এনসিপির ওপর চাপিয়ে দিতে চাচ্ছে, এটা মেনে নেওয়া হবে না।’

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এনসিপি দল হিসেবে অংশগ্রহণের পক্ষে। কারণ, আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। ফলে এনসিপির নিজস্ব অগ্রাধিকার ও স্বতন্ত্র আলাপের বিষয়বস্তু রয়েছে। তা ছাড়া ইসির পক্ষ থেকে জোট হিসেবে নয়, দল হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তারপরও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী

বাংলাদেশের ইতিহাস কোনো একটি দল বা ব্যক্তির ইতিহাস নয়। মহান মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থান, সবই বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি অধ্যায়কে বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়…

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন রাজধানীতে সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার

চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান করা সংলাপে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সব দল একসঙ্গেই যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের আহ্বান করা সংলাপেও জোটবদ্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি

প্রকাশ: ০৩:৪৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬