ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক আগামীকাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে

নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।’

এনসিপির যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে৷ প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তিতে হতে হবে বলে মনে করে এনসিপি।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠক হয়।

শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। ২৬ নভেম্বর তিনি দেশে ফেরার পর আগামী ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে বাকি বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন। পরে সর্বদলীয় বৈঠক হতে পারে।

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জি এম কাদেরের নিন্দা

নড়াইলে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বিবেচনার সময় এসেছে: পরওয়ার

মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বিবেচনার সময় এসেছে—প্রধানমন্ত্রীর উদ্দেশে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষে’ নভেম্বর-

স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধীদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ ও সশস্ত্র বাহিনীর অবস্থান একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক

জনপ্রিয় টার্গেট

‘পুরো অস্ট্রেলিয়া দলটাই প্রতারক, ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বড় অপরাধ করেছে তারা’

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক আগামীকাল

প্রকাশ: ০৯:১৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬