আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন। আজ মঙ্গলবার র্যাব-৬ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালরা জলদস্যুদের অপহরণ ও মুক্তিপণ দাবির কারণে ঝুঁকির মধ্যে ছিলেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
বন্যপ্রাণীর প্রজনন ও বিচরণ নির্বিঘ্ন রাখতে তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে বনটি পর্যটক ও বনজীবীদের জন্য পুনরায় উন্মুক্ত হচ্ছে। এর আগের দিন ৫২ জন দস্যুর আত্মসমর্পণ সুন্দরবনে বনজীবীদের জীবিকা, পর্যটকদের নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সংশ্লিষ্টদের মতে, দস্যুদের আত্মসমর্পণ অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও বন্যপ্রাণী শিকার রোধেও সহায়ক হতে পারে।
র্যাব-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ আরও বলেন, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, বননির্ভর জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে অভিযান চালিয়ে লেক্সাস ও বিএমডব্লিউসহ তিনটি বিলাসবহুল গাড়ির বিচ্ছিন্ন যন্ত্রাংশ এবং বিপুল গাড়ির পার্টস জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। উদ্ধার করা পণ্য ও যন্ত্রাংশের সম্ভাব্য বাজারমূল্য সাড়ে ৯ কোটি থেকে ১২ কোটি টাকা।
‘শহীদ জিয়াউর রহমান একমাত্র রাষ্ট্রপতি, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দেশের কল্যাণে তিনি জীবন উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুর পর ভাঙা সুটকেস এবং ব্যাংক হিসাবে সাড়ে ৩০০ টাকা পাওয়া গিয়েছিল।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদল নেতা সাহেদ তালুকদারের বিরুদ্ধে। লিখিত অভিযোগের পর পুলিশ বর্ণা খানমকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে মায়ের জিম্মায় দিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন সাহেদ।
দৈনিক টার্গেট 

























