নিহত ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন (৪০) ও হানজালা (৩৫)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহিপুর এলাকায় ঢাকাগামী কাঠবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ওই সময় তিনজন ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে অন্য একটি গাড়ি তাঁদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘মহিপুর এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়েছিল। তিনজন ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। এ সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তাঁরা হতাহত হন।’ তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।’
দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া যানবাহনটি শনাক্ত করা যায়নি। পুলিশ সেটি শনাক্তের চেষ্টা করছে।
ভালুকায় গ্যাস না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
রোগীর স্বজনদের অভিযোগ, একজন ইন্টার্ন চিকিৎসক ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। স্বজনদের দাবি, পরে ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের সঙ্গে থাকা ছয়জনকে মারধর করে হাসপাতালের ভেতরে আটকে রাখেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দল ক্ষমতায় থাকলেও বরিশালে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাঁদের অভিযোগ, দলের মধ্যে যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না তাঁরা। প্রভাবশালী নেতারা এখন নিজেদের নিয়ে ব্যস্ত। ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা কর্মীদের বদলে বাইরের কিংবা আওয়ামী লীগ থেকে….
দৈনিক টার্গেট 
























