ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স ২ বছর ১০ মাস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪৪ বার পঠিত হয়েছে

যিনি পড়ছেন, তিনি একবার পুরো ঘটনাটা ভাবতে চেষ্টা করুন। আপনার শরীরে কি কাঁটা দিচ্ছে না? আপনার রক্ত কি হিম হয়ে আসছে না? আপনার মনে কি এই ভাবনা আসছে না যে কোথাও কোনো শিশুরও নিরাপত্তা দেওয়া যাচ্ছে না!

নিজের শিশুসন্তানের কথা ভেবে কি কেঁপে উঠছে না বুক? নিজের বাড়ির সামনেই যদি সন্তান নিরাপদে না থাকে, তাহলে স্কুল,

মাঠ, প্রতিবেশীর বাড়ি—কোথায় নিরাপদ থাকবে সন্তান?

কী করে বিকৃতির চরমে পৌঁছে গেল সমাজ? ধর্ষণবিষয়ক যে সংবাদগুলো প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে, তা একটির চেয়ে আরেকটি ভয়াবহ। শিশু বয়স থেকেই এমন এক রুচিহীনতা ও বিকৃতির মধ্যে কী করে পৌঁছে যাচ্ছে এরা? সামাজিক বন্ধন ও একে অন্যকে ন্যায়কর্মে সহযোগিতা করার ধারণা থেকে কি সমাজ বেরিয়ে গেল? তাহলে এই সমাজে শিশুরা কার কাছে নিজেকে নিরাপদ বলে মনে করবে?

২২ বছর বয়সী যুবক গ্রেপ্তার হয়েছে। শাস্তিও হয়তো হবে তার। কিন্তু তার মতো বিকৃত মানসিকতার কত মানুষ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সে হিসাব কে দেবে? কেন এই বিকৃত যৌন আচরণ বেড়ে যাচ্ছে সমাজে, তার শিকড় খুঁজে প্রতিকার করতে না পারলে সামনের দিনগুলোতে এ রকম আরও অনেক লজ্জাকর ঘটনার মুখোমুখি হতে হবে আমাদের। আমরা নিশ্চয়ই সে রকম ভবিষ্যৎ চাইব না।

সাউন্ড বক্স

এবার পাখিশিকারিরা বেশ একটা অভিনব উপায় বের করেছে। সাউন্ড বক্সে পাখির ডাক শুনিয়ে অন্য পাখিদের আকৃষ্ট করে ফাঁদে ফেলে শিকার করার বুদ্ধিটা যার মাথায় এল, তাকে ‘পুরস্কৃত’ করা উচিত! সেই ‘পুরস্কার’ হতে পারে এক বছরের কারাদণ্ড অথবা ১ লাখ টাকা জরিমানা। ঘটনার পুনরাবৃত্তি হলে ‘পুরস্কার’ দ্বিগুণ!

আইসিজের ঐতিহাসিক রায়

দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার রাষ্ট্রের চালানো বর্বরতাকে ‘জেনোসাইড’ বা জাতিগত নিধন হিসেবে স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে এই রায় ঘোষণা করা হয়।

জনপ্রিয় টার্গেট

বয়স ২ বছর ১০ মাস

প্রকাশ: ০৮:১৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬