ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সমাধান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

এ বছর আবার পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জোরালো হয়েছে এক মাস যাবৎ। তাঁদের দাবির পেছনে যুক্তি হলো, সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে। অতএব তাঁদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। সাদা চোখে দেখলে মনে হয় তাঁদের যুক্তি সঠিক। কথা হলো, গার্মেন্টস মালিকদের এই সামর্থ্য আছে কি না? বর্তমানে সবকিছু বিবেচনা করে সরকার কী ব্যবস্থা নেয়, সেটা এখন দেখার বিষয়। মজুরি বোর্ড গঠিত হয়েছে, আলোচনা-পর্যালোচনা চলছে। আলোচনা-পর্যালোচনার ক্ষেত্রে আগে যেসব প্রেসার গ্রুপ কাজ করত—বামপন্থী দলগুলো, বাম ঘরানার শ্রমিক সংগঠনগুলো—তারা এবার ততটা সক্রিয় নয়। তারপরেও আলোচনা চলছে, এটা সুসংবাদ বটে।

আমার একজন গার্মেন্টস ব্যবসায়ী বন্ধুর সঙ্গে কথা হলো। তিনি তিনটি গার্মেন্টসের অংশীদার মালিক। দুঃখের সঙ্গে বললেন, নভেম্বর মাসে শ্রমিকেরা ১২ দিন কাজে আসেননি অথবা যেকোনো কারণেই হোক তাঁরা কাজ করতে পারেননি। তিনটি শুক্রবার গেছে। সব মিলিয়ে ১৫ দিন বন্ধ গেছে। বাকি আট দিনে কী কাজ হবে, সে ব্যাপারে এই মালিক সন্ধিহান—নভেম্বর মাসের বেতন কোত্থেকে আসবে, কী করবে। নতুন অর্ডার আগের মতো পাচ্ছেন না। আবার নতুন অর্ডার নিতেও সাহস পাচ্ছেন না। কারণ, শ্রমিক অসন্তোষ চলতে থাকলে সময়মতো শিপমেন্ট দেওয়া যাবে কি না, সে ব্যাপারে মালিকপক্ষ খুবই দ্বিধাদ্বন্দ্বে আছে।

আমার বন্ধু মন ভার করে বললেন, কোনো কারণে যদি সমুদ্রপথে পণ্য সময়মতো না পাঠানো যায়, এয়ার শিপমেন্ট হলে লাভ তো হয়ই না, লোকসান দিতে হয় মোটা অঙ্কের টাকা। বন্ধুর দুজন পার্টনার আছেন। তাঁদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা ব্যবসা ছেড়ে দেবেন। গার্মেন্টস বন্ধ করে বিক্রি করে দিয়ে শ্রমিকদের পাওনা বুঝিয়ে, ব্যাংকের লোন শোধ করে যা কিছু থাকে তিনজনে ভাগ করে নিয়ে ব্যাংকে রেখে এফডিআর করে বাকি জীবন চলতে চান। বন্ধুর কথা একটাই—এত টেনশন নিয়ে ব্যবসা করা যায় না, জীবনের চেয়ে বড় কিছু নেই, সুস্থ থাকতে হবে। সবাই যদি এই ভদ্রলোকের মতো একই চিন্তা করেন, তাহলে আমাদের এই বিশাল জনগোষ্ঠী যারা গার্মেন্টসে কাজ করে, তারা কোথায় যাবে? আমাদের রপ্তানি আয়ের কী হবে? আমি বন্ধুকে শান্ত হতে বললাম। দেশপ্রেম বলতে একটা কথা আছে, মানুষকে কাজ দিতে পারা, একটা সংসারকে বাঁচিয়ে রাখার মতো মহৎ কাজ আর পৃথিবীতে নেই। তিনি জানালেন, ৩০ বছর এই পেশায় থেকে আর পেরে উঠছেন না, বয়স হয়েছে, এখন বিদায় নেওয়াই ভালো।

লেখার উদ্দেশ্য সম্পর্কে এখন একটু বলি। গার্মেন্টস শ্রমিকেরা কেন তাঁদের কাজকে আপন করে নিতে পারেন না, কেন তাঁরা তাঁদের এই পেশাকে স্থায়ী জীবিকা হিসেবে নিচ্ছেন না, মন থেকে ভালোবাসছেন না? চা-শ্রমিকেরা কিন্তু দৈনিক সর্বোচ্চ ১৯৬ টাকা মজুরি পান। তারপরও তাঁরা যুগের পর যুগ একই জায়গায় কাজ করে যাচ্ছেন। বংশপরম্পরায় তাঁরা কাজটি করেন। তাঁরা মনে করেন তাঁদের কাজের নিশ্চয়তা আছে, অল্প দামে চাল-আটা পাবেন, থাকার জায়গার নিশ্চয়তা আছে, তা ছাড়া মোটামুটি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান। যদিও কয়েক বছর আগে আন্দোলন-সংগ্রাম করেছিলেন, কিন্তু উল্লেখিত মজুরিতে তাঁরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন; শুধু কাজের ও মোটামুটি খাবারের নিশ্চয়তা আছে বলেই।

চা-শ্রমিকদের উদাহরণটা দিলাম এই কারণে যে আমাদের জাতিকে অর্থনৈতিকভাবে আপাতত বাঁচাতে হলে গার্মেন্টসশিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিকদেরও বাঁচিয়ে রাখতে হবে সম্মানের সঙ্গে। নইলে আমরা চরম বিপর্যয়ের মুখে পড়ব। গার্মেন্টসশিল্পে ৪০-৪২ লাখ শ্রমিক কাজ করেন। আমাদের এই শ্রমঘন সমাজে ৪০-৪২ লাখ বাড়তি শ্রমিকের কর্মসংস্থান করার ব্যবস্থা সরকার বা সমাজ করতে পারবে না।

আমরা যদি এমন একটা ব্যবস্থা করতে পারি—গার্মেন্টস শ্রমিকেরা মনে করবেন, যে গার্মেন্টসে তাঁরা কাজ করেন, সেই গার্মেন্টসের লাভে কোনো না কোনোভাবে তাঁরা অংশীদার, এই শিল্পের বা কারখানার উন্নতি হলে তাঁর ভাগীদার কোনো না কোনোভাবে শ্রমিকেরা হবেন—এই নিশ্চয়তা হলে তাঁরা আর আন্দোলন-সংগ্রাম করবেন না, মন দিয়ে কাজ করবেন, শিল্পের উন্নয়ন হবে, আমাদের অর্থনীতির উন্নয়ন হবে। এই সময়ে এটাই দরকার সবচেয়ে বেশি। এখন কথা হলো, সেটা কেমন করে হবে? আমার ব্যক্তিগত প্রস্তাব হলো, যখন কোনো উদ্যোক্তা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করেন, তখন সরকারের কাছ থেকে তাঁকে বিভিন্ন ধরনের লাইসেন্স নিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকের লোন নিতে হয়। সরকার একটি সর্বজনীন নীতিমালা তৈরি করতে পারে। গার্মেন্টস মালিক যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি করবেন, একটি শর্ত দেওয়া হবে—প্রথম পাঁচ বছর তিনি যথারীতি গার্মেন্টস চালাবেন, পরবর্তী বছর থেকে গার্মেন্টসের লাভ থেকে ৫ শতাংশ করে লভ্যাংশ শ্রমিক-কর্মচারী কল্যাণ ফান্ডে জমা হবে। ১০ বছরে সর্বোচ্চ ৫০ শতাংশ লভ্যাংশ শ্রমিক-কর্মচারী কল্যাণ ফান্ডে জমা হবে। এই কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের নির্দিষ্ট বয়সের পরে পেনশন ভাতা দেওয়া হবে। শ্রমিকদের অসুস্থতাজনিত ভাতা, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্যও এখান থেকে শ্রমিকেরা তাঁদের পদ অনুযায়ী সাহায্য পাবেন। শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে প্রতিবছর তিন থেকে পাঁচজন প্রতিনিধি মালিকপক্ষের সঙ্গে বসে বছরে একবার লাভ-ক্ষতির হিসাবও নিতে পারবেন।

অন্তত এই কাজটি করা গেলে শ্রমিকেরা মনে করবেন, এই শিল্পের লাভের সঙ্গে, বেঁচে থাকার সঙ্গে, আরও এগিয়ে নেওয়ার সঙ্গে তাঁদেরও লাভ আছে। অর্থাৎ তাঁরা এই শিল্পের লাভের অংশীদার। এককথায় বলতে গেলে, অংশীজনের শিল্প হিসেবে এই শিল্প গড়ে তোলা যায় কি না, সে ব্যাপারে চিন্তাভাবনা করার সময় মনে হয় এসে গেছে।

বলে রাখা ভালো, এখানে সর্বোচ্চ ৫০ শতাংশ লাভ কল্যাণ ফান্ডে রাখার বিষয়টি প্রস্তাব করা হয়েছে। ১০ বছর পরে শ্রমিকদের কল্যাণ ফান্ডের সহায়তা দেওয়ার কথা উল্লেখ আছে। এই ১০ বছর এবং শতাংশ কম-বেশি হতে পারে আলোচনা সাপেক্ষে। এখানে মূল জিনিস হলো, শ্রমিক-কর্মচারীরা যেন মনে করেন, এই শিল্পের লাভে তাঁদের একটা অংশীদারত্ব আছে। এটা একটা প্রস্তাব, দেশের জ্ঞানী-গুণী মানুষ, শিল্পপতি, অর্থনীতিবিদেরা সবাই একটু সচেতনভাবে ভেবে দেখলে মনে হয়, বর্তমানে এই শ্রমিক অসন্তোষ দূর হতে পারে।

আমার প্রস্তাবটি দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ হিসেবে নিতে পারলে সম্পদের সুষম বণ্টন, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ উভয়ের স্বার্থের সংরক্ষণ হবে।

হঠকারিতা-সহিংসতায় কল্যাণ নেই কারও

হঠকারিতা-সহিংসতায় কল্যাণ নেই কারও

নড়াইলের কালিয়ায় ১৮ নভেম্বর ক্ষমতাসীন দল বিএনপির এক মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দলের স্থানীয় দুই নেতা নিহত হন। ওই ঘটনার জের ধরে দুই দিন পর বিকেল থেকে রাত পর্যন্ত বেন্দারচর ও আশপাশের এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর

নাম পরিবর্তনের আবর্তে ক্যাম্পাস

নাম পরিবর্তনের আবর্তে ক্যাম্পাস

একটি বিশ্ববিদ্যালয়ের পরিচয় গড়ে ওঠে তার গবেষণা, শিক্ষার মান এবং শিক্ষার্থীদের সাফল্যের ওপর ভিত্তি করে। বিশ্বজুড়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব স্বকীয়তা, মুক্তবুদ্ধির চর্চা এবং স্বায়ত্তশাসনের জন্য পরিচিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষ…

প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব নয়: ড. সাজ্জাদ সিদ্দিকী

সাক্ষাৎকার /প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব নয়: ড. সাজ্জাদ সিদ্দিকী

ড. সাজ্জাদ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান। সাম্প্রতিক সময়ে খুলনা নগরীতে ভয়াবহ রকম অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ এবং প্রতিকার নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন…

জনপ্রিয় টার্গেট

পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সমাধান

প্রকাশ: ০৭:২৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬